ভূমিকম্পের ঝুঁকি বাড়াচ্ছে ভবন নির্মাণবিধির দুর্বল প্রয়োগ: রাষ্ট্রপতি
দুর্যোগ মোকাবিলায় দূরদর্শী নীতি ও সমন্বিত পরিকল্পনা গ্রহণের তাগিদ দিয়েছেন রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর। তিনি বলেছেন, দুর্যোগ ব্যবস্থাপনার পরিকল্পনা যেন শুধু কাগজে-কলমে সীমাবদ্ধ না থাকে। এ ক্ষেত্রে বিজ্ঞানভিত্তিক, স্বচ্ছ ও জবাবদিহিমূলক ব্যবস্থা গড়ে তোলা জরুরি। মঙ্গলবার (১৩ অক্টোবর) সকালে রাজধানীর চীন মৈত্রী সম্মেলনকেন্দ্রে আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস উপলক্ষে আয়োজিত আলোচনা সভায় তিনি এসব কথা বলেন।
রাষ্ট্রপতি বলেন, দুর্যোগ মোকাবিলার পরিকল্পনা বাস্তবায়নে কার্যকর উদ্যোগ নিতে হবে। পাশাপাশি দুর্যোগ ব্যবস্থাপনায় জনগণের অংশগ্রহণ নিশ্চিত করা জরুরি। তিনি আরও বলেন, বাংলাদেশে ক্রমবর্ধমান ঝুঁকিগুলোর মধ্যে ভূমিকম্প অন্যতম। নগর এলাকায় ভবন নির্মাণবিধি যথাযথভাবে প্রয়োগ না করার কারণে এ ঝুঁকি আরও বাড়ছে।
আরও পড়ুন: জনসচেতনতা বাড়াতে পাড়া-মহল্লায় মাইকিং করার নির্দেশ প্রধানমন্ত্রীর
দুর্যোগ মোকাবিলার পরিকল্পনায় নারী, শিশু, প্রবীণ ও প্রতিবন্ধী ব্যক্তিদের বিশেষ গুরুত্ব দেওয়ার আহ্বান জানান রাষ্ট্রপতি। তাঁর মতে, দুর্যোগ ব্যবস্থাপনার প্রতিটি পর্যায়ে তাঁদের প্রয়োজন ও সুরক্ষার বিষয়টি বিবেচনায় রাখতে হবে।





