সোনারগাঁয়ে বিশেষ অভিযানে আওয়ামী লীগ ও অঙ্গসংগঠনের ৯ নেতা গ্রেপ্তার

Shahrier Islam Pallab
সোনারগাঁ (নারায়ণগঞ্জ) প্রতিনিধি
প্রকাশিত: ৩:২৩ অপরাহ্ন, ১৬ নভেম্বর ২০২৬ | আপডেট: ১২:৫৯ পূর্বাহ্ন, ১৮ নভেম্বর ২০২৬
ছবিঃ সংগৃহীত
ছবিঃ সংগৃহীত

নারায়ণগঞ্জের সোনারগাঁয়ে বিশেষ অভিযান চালিয়ে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ ও এর অঙ্গ-সহযোগী সংগঠনের বিভিন্ন পদধারী ৯ নেতাকে গ্রেপ্তার করেছে পুলিশ। সোমবার (১৬ নভেম্বর) উপজেলার বিভিন্ন এলাকায় ধারাবাহিক অভিযান চালিয়ে তাঁদের গ্রেপ্তার করা হয়।

​পুলিশ সূত্রে জানা গেছে, গোপন সংবাদের ভিত্তিতে সোমবার সোনারগাঁ থানার বিভিন্ন এলাকায় এই বিশেষ অভিযান পরিচালনা করা হয়। ​গ্রেপ্তার ব্যক্তিরা হলেন, সোনারগাঁ থানা আওয়ামী লীগের সহ-দপ্তর সম্পাদক মোখলেছুর রহমান,

আরও পড়ুন: গোপালগঞ্জে এমপি জিলানীর বাড়িতে আগুন

সোনারগাঁ থানা ছাত্রলীগের সাংগঠনিক সম্পাদক জুয়েল মিয়া, সোনারগাঁ পৌরসভার ৯ নং ওয়ার্ড আওয়ামী লীগের প্রচার সম্পাদক আবুল কালাম,সনমান্দী ইউনিয়ন স্বেচ্ছাসেবক লীগের কার্যকরী সদস্য মঞ্জুর হোসেন,নোয়াগাঁও ইউনিয়নের ৭ নম্বর ওয়ার্ড যুবলীগের সভাপতি আফজাল হোসেন বকুল, সাদিপুর ইউনিয়ন যুবলীগের যুগ্ম সাধারণ সম্পাদক মাসুদুজ্জামান, সাদিপুর ইউনিয়নের ৬ নম্বর ওয়ার্ড যুবলীগের সভাপতি কাদির, সাদিপুর ইউনিয়নের ৬ নম্বর ওয়ার্ড যুবলীগের সভাপতি মুসা মিয়া খোকন ও কাঁচপুর ইউনিয়নের ৭ নম্বর ওয়ার্ড যুবলীগের সভাপতি রমিজ। ​এ বিষয়ে সোনারগাঁ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল বারিক জানান, গ্রেপ্তার ব্যক্তিদের বিরুদ্ধে সুনির্দিষ্ট অভিযোগে আইনগত ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলছে। এলাকার আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে এবং অপরাধমূলক কর্মকাণ্ড দমনে পুলিশের এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।