জাকিয়া সুলতানা লাবিবার কবিতা 'অঘ্রাণের শেষ রাতে'
ছবিঃ নির্মিত
অঘ্রাণের শেষ রাতে
জাকিয়া সুলতানা লাবিবা
আরও পড়ুন: জাকিয়া সুলতানা লাবিবার কবিতা ‘বিষণ্ণ ভালোবাসা’
হিমেল বাতাসে আজ
শিউলির শেষ ঘ্রাণ ঝরে,
আরও পড়ুন: “শব্দ ব্যঞ্জনায় ধ্বণিময় উচ্চারণ”
তোমার ওড়না ওড়ে হেমন্তের
বিদায়ী প্রহরে।
কুয়াশার সুক্ষ্ম পর্দা
সরে যায় শান্ত দিঘির জলে,
যেমন করে মন ভিজে যায় ভালোবাসার ছলে।
উত্তুরে বাও এসে
ছুঁয়ে যায় তোমার ওই চিবুক,
শীতের এই মিহি ওমে
বাঁধে এক নাম না জানা সুখ।
তুহিন রাতে নিঝুম শহরের
নীরব দীর্ঘশ্বাস,
তোমার হাতের উষ্ণ স্পর্শে
মেটে জন্মজন্মান্তরের পিয়াস।
চায়ের ধোঁয়ায় আড়াল হওয়া
দুটি অপলক আঁখি,
অঘ্রাণের এই শেষ রাতে বলো
আর কী বা চাওয়া বাকি?
একখণ্ড লেপ-কাঁথার ওমে
বেঁচে থাক এই গল্প,
হাজার বছর ধরে চলুক প্রেম,
একটু একটু গল্প।





