২০২৭ সালে ঈদুল ফিতরে ৫, ঈদুল আজহায় ৬ দিন ছুটি
২০২৭ সালের সরকারি ছুটির তালিকা প্রকাশ করতে যাচ্ছে সরকার। মন্ত্রিসভার বৈঠকে অনুমোদনের পর নতুন এ তালিকা প্রকাশ করা হবে। প্রস্তাবিত ছুটির তালিকা অনুযায়ী, আগামী বছর পবিত্র ঈদুল ফিতরে পাঁচ দিন, ঈদুল আজহায় ছয় দিন এবং শারদীয় দুর্গাপূজায় দুই দিন ছুটি থাকবে।
আজ বুধবার (৪ নভেম্বর) জনপ্রশাসন মন্ত্রণালয় থেকে এ সংক্রান্ত প্রজ্ঞাপন জারি হতে পারে বলে জানা গেছে।
আরও পড়ুন: ৫৮ হাজার কোটি টাকার ১৩ প্রকল্প অনুমোদন একনেকে
জনপ্রশাসন মন্ত্রণালয় সূত্রে জানা গেছে, চলতি বছরের মতো আগামী বছরও ঈদুল ফিতর ও ঈদুল আজহার দিন সাধারণ ছুটি থাকবে। এর বাইরে ঈদুল ফিতরের আগে দুই দিন ও পরে দুই দিনসহ মোট চার দিন নির্বাহী আদেশে ছুটি দেওয়া হবে। ফলে ঈদুল ফিতরে সব মিলিয়ে পাঁচ দিনের ছুটি থাকবে।
অন্যদিকে, ঈদুল আজহার দিন সাধারণ ছুটির পাশাপাশি ঈদের আগে দুই দিন ও পরে তিন দিন নির্বাহী আদেশে ছুটি থাকবে। সব মিলিয়ে এ উৎসবে ছয় দিনের ছুটি ভোগ করবেন সরকারি চাকরিজীবীরা।
আরও পড়ুন: প্রি-পেইড মিটারে ২৪ ঘণ্টা রিচার্জে বিঘ্নের শঙ্কা, গ্রাহকদের জরুরি নির্দেশনা
এদিকে, শারদীয় দুর্গাপূজার ছুটির ক্ষেত্রেও পরিবর্তন থাকছে। নতুন প্রজ্ঞাপন অনুযায়ী, দুর্গাপূজার মহানবমীর দিন নির্বাহী আদেশে ছুটি এবং বিজয়া দশমীর দিন সাধারণ ছুটি থাকবে। এতে দুর্গাপূজায় মোট দুই দিন ছুটি পাওয়া যাবে।
এর আগে, গত ২ নভেম্বর মন্ত্রিসভার বৈঠকে ২০২৭ সালের সরকারি ছুটির তালিকা অনুমোদন দেওয়া হয়। তালিকা অনুযায়ী, আগামী বছর সাধারণ ছুটি ও নির্বাহী আদেশের ছুটি মিলিয়ে মোট ২৯ দিন ছুটি থাকবে। এর মধ্যে সাত দিন পড়েছে সাপ্তাহিক ছুটির দিন শুক্র ও শনিবারে।





