কুলাউড়ায় জামায়াতের বিক্ষোভ মিছিল

Shahrier Islam Pallab
এম শাকিল রশীদ চৌধুরী, কুলাউড়া প্রতিনিধি
প্রকাশিত: ৬:২৩ অপরাহ্ন, ২৮ অক্টোবর ২০২৬ | আপডেট: ৬:২৪ অপরাহ্ন, ২৮ অক্টোবর ২০২৬
ছবিঃ সংগৃহীত
ছবিঃ সংগৃহীত

বাংলাদেশ জামায়াতে ইসলামী কুলাউড়া উপজেলা শাখার আয়োজনে ঐতিহাসিক পল্টন ট্রাজেডি দিবস উপলক্ষে বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হয়। বুধবার বিকেলে কুলাউড়া শহরের উত্তরবাজার জামে মসজিদ সম্মুখ থেকে একটি বিক্ষোভ মিছিল বের হয়ে কুলাউড়া শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে। পরে  শহরের চৌমুহনী চত্বরে এক সংক্ষিপ্ত সমাবেশ অনুষ্ঠিত হয়।  

​উপজেলা জামায়াতের আমীর ও উপজেলা চেয়ারম্যান পদপ্রার্থী অধ্যাপক আব্দুল মুন্তাজিমের সভাপতিত্বে অনুষ্ঠিত সমাবেশে বক্তব্য রাখেন উপজেলা জামায়াতের সাবেক আমীর খন্দকার আব্দুস সোবহান, পৌর আমীর মোঃ জাকির হোসেন, ছাত্রশিবির উপজেলা সভাপতি আশরাফুল ইসলাম শাহরিয়ার। 

আরও পড়ুন: উলিপুরে তহশিলদারের বিরুদ্ধে ১১ লাখ টাকা আত্মসাতের অভিযোগ

সমাবেশে বক্তারা ২৮শে অক্টোবরের পল্টন ট্রাজেডির তীব্র নিন্দা জানান এবং দিবসটির তাৎপর্য তুলে ধরে বক্তব্য রাখেন।

সমাবেশে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন সাবেক আমির আব্দুল হামিদ খান, উপজেলা জামায়াতের সহকারী সেক্রেটারী মোঃ আলাউদ্দিন, জামায়াত ও ছাত্রশিবিরের বিভিন্ন পর্যায়ের দায়িত্বশীল নেতৃবৃন্দ।

আরও পড়ুন: আখচাষীদের জীবনমান উন্নয়নে প্রধানমন্ত্রীর বৈশ্বিক পদক্ষেপ