হাতিরপুলে বাসায় আগুন, চার ইউনিটের চেষ্টায় নিয়ন্ত্রণে

Any Akter
বাংলাবাজার ডেস্ক
প্রকাশিত: ৩:৫২ অপরাহ্ন, ৩১ মার্চ ২০২৬ | আপডেট: ৩:৫২ অপরাহ্ন, ৩১ মার্চ ২০২৬
ছবিঃ সংগৃহীত
ছবিঃ সংগৃহীত

রাজধানীর হাতিরপুল এলাকায় একটি বাসায় আগুন লাগার ঘটনা ঘটেছে। মঙ্গলবার (৩১ মার্চ) দুপুর আড়াইটার দিকে এ অগ্নিকাণ্ডের সূত্রপাত হয়। খবর পেয়ে ফায়ার সার্ভিস দ্রুত ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে কাজ শুরু করে। ফায়ার সার্ভিসের চারটি ইউনিট আগুন নেভাতে অংশ নেয় এবং প্রায় সোয়া ৩টার দিকে আগুন নিয়ন্ত্রণে আনতে সক্ষম হয়।

তবে তাৎক্ষণিকভাবে আগুন লাগার কারণ সম্পর্কে নিশ্চিত কোনো তথ্য পাওয়া যায়নি। একইসঙ্গে এ ঘটনায় কোনো হতাহত হয়েছে কিনা তাও জানা যায়নি। এ বিষয়ে বিস্তারিত তথ্য জানার জন্য ফায়ার সার্ভিসের পক্ষ থেকে তদন্ত অব্যাহত রয়েছে।

আরও পড়ুন: পদ্মা নদীতে বাস ডুবি, উদ্ধার অভিযানে যাচ্ছে ঢাকা ও ফরিদপুরের ডুবুরি দল