পুনাকের উদ‍্যোগে সাড়া

জুলাই বিপ্লবে আহতদের চিকিৎসা সহায়তার আশ্বাস

বাংলাবাজার ডেস্ক
প্রকাশিত: ৭:১৯ অপরাহ্ন, ১২ ডিসেম্বর ২০২৪ | আপডেট: ৭:৪৫ পূর্বাহ্ন, ০৬ নভেম্বর ২০২৬
ছবিঃ সংগৃহীত
ছবিঃ সংগৃহীত

বৈষম্যবিরোধী ছাত্র-জনতার আন্দোলনকালে আহতদের মধ্যে ৫০০ জনের প্রত‍্যেককে ৫০ হাজার টাকা চিকিৎসা অনুদান দেওয়ার আশ্বাস দিয়েছেন সমাজ কল্যাণ উপদেষ্টা শারমীন এস মুরশিদ।

বাংলাদেশ পুলিশ নারী কল্যাণ সমিতি (পুনাক)-এর সভানেত্রী আফরোজা হেলেন গতকাল বুধবার দুপুরে বাংলাদেশ সচিবালয়ে সমাজ কল্যাণ উপদেষ্টার সাথে সাক্ষাৎকালে তিনি এ আশ্বাস দেন।

আরও পড়ুন: টেকনাফে সন্ত্রাসীদের গুলিতে সেনা সদস্য গুরুতর আহত

সাক্ষাৎকালে পুনাক সভানেত্রী আহতদের শারীরিক, মানসিক, আর্থিক সমস্যা এবং বিভিন্ন হাসপাতালে আহতদের দেখতে গিয়ে তাদের চিকিৎসার বাস্তব অবস্থা উপদেষ্টার কাছে বর্ণনা করেন। উপদেষ্টা গুরুত্বসহ পুনাক সভানেত্রীর কথা শোনেন। তিনি একটি পরিকল্পনার মাধ্যমে আহতদের পুনর্বাসন ও দ্রুত সময়ের মধ্যে  চিকিৎসা অনুদান প্রদানের আশ্বাস প্রদান করেন।পুনাক সভানেত্রীর সাথে জুলাই আন্দোলনের কয়েকজন বিপ্লবী বীর উপস্থিত ছিলেন।  

এ সময় সমাজকল্যাণ সচিব ড. মো. মহিউদ্দিন, স্বাস্থ্য উপদেষ্টার বিশেষ কর্মকর্তা তুহিন ফারাবী, পুনাকের যুগ্ম সাধারণ সম্পাদিকা তৌহিদা নূপুরসহ অন্যান্য কর্মকর্তা উপস্থিত ছিলেন । (প্রেস রিলিজ)

আরও পড়ুন: পদোন্নতি পেলেন পুলিশের ৬৭ পরিদর্শক