বিশাল সেন্টারে নবীন পাঞ্জাবী কান্ড হাতিরঝিল থানার ওসি ক্লোজড তদন্ত কমিটি গঠন

Any Akter
বাংলাবাজার রিপোর্ট
প্রকাশিত: ৭:৩৪ পূর্বাহ্ন, ২৬ মার্চ ২০২৬ | আপডেট: ৯:১৪ পূর্বাহ্ন, ২৬ মার্চ ২০২৬
ছবিঃ সংগৃহীত
ছবিঃ সংগৃহীত

রাজধানীর মগবাজার বিশাল সেন্টারে একটি দোকানে সংঘটিত ঘটনা তদন্তে কমিটি গঠন করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশ।

শুক্রবার (২০ মার্চ) উক্ত মার্কেটের একটি দোকানে পাঞ্জাবি বিক্রয়ের অফার নিয়ে মার্কেট কমিটির সাথে সংশ্লিষ্ট শোরুমের একটি অনাকাঙ্ক্ষিত পরিস্থিতি সৃষ্টি হয়।

আরও পড়ুন: সিআইডি প্রধান হিসেবে দায়িত্ব নিলেন মোসলেহ উদ্দিন আহমদ

উক্ত ঘটনায় কোন পুলিশ সদস্যের সংশ্লিষ্টতা তদন্তে একটি কমিটি গঠন করা হয়েছে। বর্ণিত পরিস্থিতিতে ইতোমধ্যে হাতিরঝিল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তাকে ডিএমপি হেডকোয়ার্টার্সে ও এক এএসআইকে রাজারবাগ পুলিশ লাইনস্ এ সংযুক্ত ( Close) করা হয়েছে। এতদসংক্রান্তে গঠিত তদন্ত কমিটির সুপারিশের ভিত্তিতে পরবর্তী ব্যবস্থা গ্রহণ করা হবে।