কুলাউড়ায় গণহত্যা দিবস উদযাপন
মৌলভীবাজারের কুলাউড়া উপজেলা প্রশাসনের আয়োজনে যথাযোগ্য মর্যাদায় গণহত্যা দিবস উদযাপন করা হয়েছে। বুধবার (২৫ মার্চ) দুপুরে উপজেলা পরিষদ সভাকক্ষে গণহত্যার স্মৃতিচারণ ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. মহিউদ্দিনের সভাপতিত্বে সভায় দিবসের স্মৃতিচারণ করে স্বাগত বক্তব্য রাখেন বীর মুক্তিযোদ্ধা বাবু কমলা কান্ত। অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন উপজেলা স্বাস্থ্য ও পঃপঃ কর্মকর্তা ডা. জাকির হোসেন, উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক বদরুজ্জামান সজল, উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ডের সাবেক কমান্ডার সুশীল চন্দ দে, উপজেলা বিএনপির সাবেক আহ্বায়ক মো. রেদওয়ান খান, উপজেলা কৃষি কর্মকর্তা মো. জসিম উদ্দিন, প্রাথমিক শিক্ষা কর্মকর্তা মো. খুরশেদ আলম, কুলাউড়া প্রেসক্লাবের সাধারণ সম্পাদক মো. খালেদ পারভেজ বখশ, ভুকশিমইল ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান মো. আজিজুর রহমান মনির।
আরও পড়ুন: শেরপুরের পাহাড়ি অঞ্চলে শুষ্ক মৌসুমে সুপেয় পানি সংকট
সভায় উপস্থিত ছিলেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মো. আনিছুল ইসলাম, উপজেলা বিএনপির সভাপতি জয়নাল আবেদিন বাচ্চু, বিভিন্ন ইউনিয়নের চেয়ারম্যান ও সরকারি-বেসরকারি কর্মকর্তাবৃন্দ।





