হরিরামপুরে ২১৫ পিস ইয়াবাসহ ৫ গ্রাম হেরোইন উদ্ধার, গ্রেপ্তার ২

Sanchoy Biswas
মোহাম্মদ আলী, হরিরামপুর (মানিকগঞ্জ) প্রতিনিধি
প্রকাশিত: ৫:২৫ অপরাহ্ন, ১৩ অক্টোবর ২০২৬ | আপডেট: ৬:৫১ অপরাহ্ন, ১৩ অক্টোবর ২০২৬
ছবিঃ সংগৃহীত
ছবিঃ সংগৃহীত

মানিকগঞ্জের হরিরামপুরে থানা পুলিশের অভিযানে ২১৫ পিস ইয়াবা ট্যাবলেট ও ৫ গ্রাম হেরোইন উদ্ধার করা হয়েছে। এ ঘটনায় দুজনকে গ্রেপ্তার করা হয়েছে। বিষয়টি নিশ্চিত করেছেন হরিরামপুর থানার অফিসার ইনচার্জ জে. ও. এম. তৌফিক আজম।

তবে অভিযানের সময় বাড়ির মালিক মো. মাসুম (৪৫) পালিয়ে গেছেন বলে জানা গেছে।

আরও পড়ুন: নেছারাবাদে অস্বাস্থ্যকর পরিবেশে আইসক্রিম তৈরি, জরিমানা ২০ হাজার

গত সোমবার (১২ অক্টোবর) বিকেল ৫টা ৪৫ মিনিটের দিকে হরিরামপুর উপজেলার বলড়া ইউনিয়নের কান্ঠাপাড়া গ্রামের মো. মাসুমের দুচালা টিনের বসতঘরের ভেতর থেকে এসব মাদকদ্রব্য উদ্ধার করা হয়।

আটককৃত ব্যক্তিরা হলেন, উপজেলার বলড়া গ্রামের মৃত আজম বেপারীর ছেলে মো. নাজমুল (২৫), সদর উপজেলার ভাড়ারিয়া উত্তরপাড়া গ্রামের পীথুষ সাহা ও পাঁপড়ী সাহার ছেলে পৃথু সাহা (২৯)।

আরও পড়ুন: হরিরামপুরে ঝিটকা খাজা রহমত আলী ডিগ্রি কলেজের নবীনবরণ ও সাংস্কৃতিক অনুষ্ঠান উদযাপন

এ ঘটনায় পলাতক ব্যক্তি মো. মাসুম (৪৫) কান্ঠাপাড়া গ্রামের মৃত গোপাল ফকিরের ছেলে।

পুলিশ সূত্রে জানা যায়, উদ্ধার করা মাদকদ্রব্যের ঘটনায় হরিরামপুর থানায় ১২ অক্টোবর ২০২৬ তারিখে মামলা দায়ের করা হয়েছে। মামলাটির নম্বর ৫। মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ২০১৮-এর ৩৬(১) সারণির ৮(খ)/১০(ক)/৪১ ধারায় মামলাটি রুজু করা হয়।

হরিরামপুর থানার অফিসার ইনচার্জ জে. ও. এম. তৌফিক আজম মুঠোফোনে বলেন, গ্রেপ্তার দুই আসামিকে আদালতে পাঠানো হয়েছে। পলাতক আসামিকে গ্রেপ্তারে আইনগত কার্যক্রম চলমান রয়েছে।