নড়াইলে কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা
নড়াইল সরকারি উচ্চ বিদ্যালয়ের ২০২৫ সালে অষ্টম ও পঞ্চম শ্রেণিতে বৃত্তিপ্রাপ্ত ৭৭ কৃতী শিক্ষার্থীকে সংবর্ধনা দিয়েছে স্কুল কর্তৃপক্ষ। বৃহস্পতিবার বেলা ১১টায় স্কুল মাঠে সংবর্ধনা অনুষ্ঠানের আয়োজন করা হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নড়াইলের জেলা প্রশাসক ড. মোহাম্মদ আবদুল ছালাম। নড়াইল সরকারি উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো: মহীউদ্দিনের সভাপতিত্বে সংবর্ধনা অনুষ্ঠানে নড়াইল সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো: রাসেল সরোয়ার, নড়াইল সরকারি উচ্চ বিদ্যালয়ের সহকারি প্রধান শিক্ষক মো: আকবর আলী, ধৃতি সুন্দর মল্লিক, সিনিয়র শিক্ষক মো: নজরুল ইসলাম, শক্তিপদ বিশ্বাস, মুহাম্মদ মুস্তাফিজুর রহমান বাবু,সবুজ কুমার সাহা, শারমিন লাকীসহ স্কুলের শিক্ষক,শিক্ষার্থী, শিক্ষানুরাগী ও অভিভাবকগন উপস্থিত ছিলেন।অনুষ্ঠানটি সঞ্চালনা করেন স্কুলের সিনিয়র শিক্ষক অমল কান্তি নাগ।
আরও পড়ুন: রংপুরে একই পরিবারের চার খুন: ডিএনএ পরীক্ষায় সিদ্ধার্থ-মুগ্ধের নমুনা শনাক্ত
আলোচনা সভা শেষে নড়াইল সরকারি উচ্চ বিদ্যালয় থেকে ২০২৫ সালে অষ্টম শ্রেণিতে ট্যালেন্টপুলে ও সাধারন গ্রেডে বৃত্তি পাওয়া কৃতি শিক্ষার্থীদের হাতে সম্মাননা ক্রেস্ট তুলে দেন জেলা প্রশাসক ও অতিথিবৃন্দ।
নিজ প্রতিষ্ঠান থেকে সংবর্ধিত হতে পেরে আনন্দিত শিক্ষার্থীরা।কৃতি শিক্ষার্থী ফারদিন শাহরিয়ার খান জানায়, এ রকম আয়োজন আগামিতে ভালো ফলাফল করতে উদ্যমী করে তুলবে।
আরও পড়ুন: উলিপুরে নজরুল বর্ষ ২০২৬ উপলক্ষে পুরস্কার বিতরণ অনুষ্ঠান
অনুষ্ঠানে অতিথিরা বলেন, শিক্ষার্থীদের ভালো মানুষ হতে হবে।একজন ভালো শিক্ষার্থী উন্নত দেশ গড়ায় সুনামের সঙ্গে কাজ করবে এমনটাই প্রত্যাশা করছি। এ ধরনের আয়োজন শিক্ষার্থীদের নতুন পথচলায় সাহস যোগাবে। এছাড়া, নতুন শিক্ষার্থীরা অনুপ্রাণিত হবে আজকের আয়োজন দেখে।তারাও ভালো করতে চেষ্টা করবে।





