উলিপুরে নজরুল বর্ষ ২০২৬ উপলক্ষে পুরস্কার বিতরণ অনুষ্ঠান

Sanchoy Biswas
উলিপুর, কুড়িগ্রাম প্রতিনিধি
প্রকাশিত: ৯:১৬ অপরাহ্ন, ০৮ অক্টোবর ২০২৬ | আপডেট: ৪:২১ পূর্বাহ্ন, ০৯ অক্টোবর ২০২৬
ছবিঃ সংগৃহীত
ছবিঃ সংগৃহীত

কুড়িগ্রামের উলিপুরে ‘নজরুল বর্ষ ২০২৬’ উপলক্ষে উপজেলা পর্যায়ের বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষার্থীদের অংশগ্রহণে অনুষ্ঠিত সাংস্কৃতিক প্রতিযোগিতার বিজয়ীদের মাঝে পুরস্কার ও সম্মাননা স্মারক বিতরণ করা হয়েছে।

বৃহস্পতিবার (৮ অক্টোবর ২০২৬) সকাল ১১টায় উলিপুর উপজেলা প্রশাসনের আয়োজনে উপজেলা পরিষদ অডিটোরিয়াম হলরুমে এ পুরস্কার বিতরণ অনুষ্ঠানের আয়োজন করা হয়।

আরও পড়ুন: রংপুরে একই পরিবারের চার খুন: ডিএনএ পরীক্ষায় সিদ্ধার্থ-মুগ্ধের নমুনা শনাক্ত

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উলিপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) এটিএম আরিফ। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) এস এম মেহেদী হাসান। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা নার্গিস ফাতেমা তোকদার।

‘নজরুল বর্ষ ২০২৬’ উপলক্ষে উপজেলা পর্যায়ে বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষার্থীদের অংশগ্রহণে সংগীত, নৃত্য, অভিনয় ও কবিতা আবৃত্তিসহ বিভিন্ন সাংস্কৃতিক প্রতিযোগিতার আয়োজন করা হয়। প্রতিযোগিতায় বিজয়ী শিক্ষার্থীদের হাতে পুরস্কার ও সম্মাননা স্মারক তুলে দেন অতিথিরা।

আরও পড়ুন: নড়াইলে কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা

এ ছাড়া মাদ্রাসা পর্যায়ের আলিম, দাখিল, ফাজিল, কামিল ও ইবতেদায়ি এবং প্রাথমিক ও কিন্ডারগার্টেন পর্যায়ের শিক্ষার্থীদের বিভিন্ন ক্যাটাগরিতে পুরস্কৃত করা হয়। সংগীত, নৃত্য, অভিনয় ও কবিতা আবৃত্তি প্রতিযোগিতায় বিজয়ীদেরও ক্রেস্ট ও সম্মাননা প্রদান করা হয়।

অনুষ্ঠানে উপজেলার বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষার্থী ও শিক্ষক, বিভিন্ন রাজনৈতিক দলের নেতৃবৃন্দ এবং প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকরা উপস্থিত ছিলেন। অনুষ্ঠানে শিক্ষার্থীদের সাংস্কৃতিক চর্চা ও সৃজনশীল প্রতিভা বিকাশে এ ধরনের আয়োজনের গুরুত্ব তুলে ধরা হয়।