তথ্য প্রতিমন্ত্রী ইয়াসের খাঁন চৌধুরীর প্রচেষ্ঠায়
নান্দাইলের গাংগাইল ইউপি দ্বি-তল ভবন কমপ্লেক্স নির্মাণে ৪ কোটি টাকা বরাদ্দ
ময়মনসিংহের নান্দাইল নির্বাচনী এলাকা থেকে বিপুল ভোটে নির্বাচিত জাতীয় সংসদ সদস্য সরকারের তথ্য ও সম্প্রচার প্রতিমন্ত্রী ইয়াসের খাঁন চৌধুরীর ঐকান্তিক প্রচেষ্টায় অবশেষে সূদীর্ঘদিন পরে নান্দাইল উপজেলার গাংগাইল ইউনিয়নবাসীর স্বপ্নপূরণ হওয়ায় এলাকাবাসী আজ আনন্দে উচ্ছসিত।
ইউনিয়নবাসীরা জানান,স্বাধীনতা সংগ্রামের পর থেকে অনেক রাজনৈতিক নেতা,মন্ত্রী,এমপি উক্ত ইউনিয়ন পরিষদ ভবনটি নির্মাণের ওয়াদা করেছিলেন কিন্তু কেউ তা বাস্তবায়ন করেনি।সূদীর্ঘদিন যাবত জনাজীর্ণ ইউপি ঘরে কার্যক্রম চালিয়ে যেতে দেখা গেছে।ফলে এলাকার জনসাধারণ ঝড়-বৃষ্টির মাঝে সেবা পেতে সীমাহীন দূর্ভোগে পড়তে হয়েছে।তথ্য প্রতিমন্ত্রী ইয়াসের খাঁন চৌধুরী এমপি নির্বাচনের পূর্বে উক্ত ইউনিয়ন পরিষদ ভবনটি নির্মাণে নির্বাচনী প্রতিশ্রুতি দিয়েছিলেন যা আজ বাস্তবায়ন হওয়ার গাংগাইল ইউনিয়নবাসীসহ এলাকার সর্বত্র প্রশংসায় ভাসছেন।
আরও পড়ুন: নিকলীতে উৎসবের আমেজ, ১৯ মণ্ডপে দুর্গাপূজার প্রস্তুতি শেষ পর্যায়ে
এব্যাপারে স্হানীয় সরকার প্রকৌশল অধিদপ্তর সূত্রে জানা গেছে,ইউনিয়ন পরিষদ কমপ্লেক্স ভবন নির্মাণ প্রকল্প(পর্যায়-৩)এর আওতায় প্রায় ৪ কোটি টাকা ব্যয়ে নির্মিত হবে গাংগাইল ইউনিয়ন পরিষদ ভবন কমপ্লেক্স। ইতিমধ্যে ভবন নির্মাণের দরপত্র আহ্বান করা হয়েছে। আগামী০১নভেম্বর২০২৬ থেকে ভবনের কাজ শুরু হবে।
এব্যাপারে নান্দাইল উপজেলা প্রকৌশল অধিদপ্তর(এলজিইডি) সূত্রে জানা গেছে, তথ্য প্রতিমন্ত্রী ইয়াসের খাঁন চৌধুরী এমপি'র ঐকান্তিক প্রচেষ্টায় এবং প্রতিমন্ত্রীর আবেদনের প্রেক্ষিতে স্হানীয় সরকার বিভাগ থেকে গাংগাইল ইউনিয়ন পরিষদ ভবন কমপ্লেক্স নির্মাণে প্রায় ৪ কোটি বরাদ্দ প্রদান করা হয়েছে। নতুন ভবন কমপ্লেক্সটি নির্মিত হলে ইউনিয়নবাসীর নাগরিক সেবার মান বহুগুনে বৃদ্ধি পাবে।সাধারণ মানুষ দ্রুত ও সহজ উপায়ে সকল প্রশাসনিক সহযোগিতা গ্রহন করতে পারবে।
আরও পড়ুন: বিএনপি কখনো চাঁদাবাজদের আশ্রয়-প্রশ্রয় দেয় না: মীর সরফত আলী সপু





