বিএনপি কখনো চাঁদাবাজদের আশ্রয়-প্রশ্রয় দেয় না: মীর সরফত আলী সপু

Sanchoy Biswas
মুন্সীগঞ্জ প্রতিনিধি
প্রকাশিত: ৭:৪২ অপরাহ্ন, ০২ অক্টোবর ২০২৬ | আপডেট: ৭:৪২ অপরাহ্ন, ০২ অক্টোবর ২০২৬
ছবিঃ সংগৃহীত
ছবিঃ সংগৃহীত

বিএনপি কখনো চাঁদাবাজদের আশ্রয়-প্রশ্রয় দেয় না বলে মন্তব্য করেছেন দলটির কেন্দ্রীয় নির্বাহী কমিটির স্বেচ্ছাসেবকবিষয়ক সম্পাদক মীর সরফত আলী সপু। শুক্রবার (২ অক্টোবর) বিকেলে মুন্সীগঞ্জের শ্রীনগর উপজেলার রাড়িখাল ইউনিয়নের দামলা মাঠে আয়োজিত আরাফাত রহমান কোকো স্মৃতি ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলা শেষে পুরস্কার বিতরণী অনুষ্ঠানে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এ কথা বলেন।

মীর সরফত আলী সপু বলেন, আপনারা দেখেছেন, তিন দিন আগে দলের ভাবমূর্তি নষ্ট করার জন্য একজন সংসদ সদস্যকে পদত্যাগ করানো হয়েছে। বিএনপির নেতা-কর্মীদের জন্য এটি একটি বড় বার্তা—দলে থেকে সন্ত্রাস ও চাঁদাবাজি করা যাবে না। কেউ এর ব্যত্যয় ঘটালে তার বিরুদ্ধে দল কঠিন ব্যবস্থা নেয়।

আরও পড়ুন: নিকলীতে উৎসবের আমেজ, ১৯ মণ্ডপে দুর্গাপূজার প্রস্তুতি শেষ পর্যায়ে

তিনি আরও বলেন, বিএনপির নাম ব্যবহার করে কেউ অপকর্ম করলে তাকে কোনো ধরনের ছাড় দেওয়া হবে না। এ বিষয়ে দলের শীর্ষ নেতৃত্বের কঠোর অবস্থান রয়েছে বলেও উল্লেখ করেন তিনি।

ফাইনাল খেলায় অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শ্রীনগর উপজেলা বিএনপির সভাপতি শহীদুল ইসলাম, বাংলাদেশ চলচ্চিত্র প্রদর্শক সমিতির সভাপতি আওলাদ হোসেন উজ্জ্বল, রাড়িখাল ইউনিয়নের ভারপ্রাপ্ত চেয়ারম্যান এমএল লস্কর, মুন্সীগঞ্জ জেলা নারী ও শিশু অধিকার ফোরামের সাধারণ সম্পাদক জসিম মোল্লা, সাংগঠনিক সম্পাদক মাহামুদ হাসান ফাহাদসহ স্থানীয় বিএনপি ও অঙ্গসংগঠনের নেতারা।

আরও পড়ুন: মৌলভীবাজারের ভারপ্রাপ্ত সিভিল সার্জন ডা. জাকির হোসেন