নতুন সাজে জয়া আহসান

Shahrier Islam Pallab
বিনোদন ডেস্ক
প্রকাশিত: ৪:৫৯ অপরাহ্ন, ২৬ সেপ্টেম্বর ২০২৬ | আপডেট: ৬:১০ অপরাহ্ন, ২৬ সেপ্টেম্বর ২০২৬
ছবিঃ সংগৃহীত
ছবিঃ সংগৃহীত

বাংলাদেশের জনপ্রিয় অভিনেত্রী জয়া আহসান বরাবরই অভিনয়ের পাশাপাশি তার ফ্যাশন ও ব্যক্তিত্ব দিয়ে দর্শকদের নজর কাড়েন। সম্প্রতি তার কয়েকটি ছবি সামাজিক যোগাযোগমাধ্যমে আলোচনায় এসেছে। ছবিগুলোতে কখনো হালকা গোলাপি পোশাকে, আবার কখনো শাড়িতে নান্দনিক সাজে দেখা গেছে অভিনেত্রীকে। ছবিতে জয়ার স্বতঃস্ফূর্ত হাসি ও সাবলীল অভিব্যক্তি বিশেষভাবে নজর কেড়েছে। তার পরিমিত সাজ ও পোশাকের সঙ্গে মানানসই অলংকারও ছবিগুলোতে আলাদা আবহ তৈরি করেছে।

অভিনয়ের ক্ষেত্রেও জয়া বর্তমানে ব্যস্ত সময় পার করছেন। ২০২৬ সালে মুক্তি পাওয়া কৌশিক গঙ্গোপাধ্যায় পরিচালিত ‘আজও অর্ধাঙ্গিনী’ সিনেমায় তাকে মেঘনা চরিত্রে দেখা গেছে। সিনেমাটি পশ্চিমবঙ্গে দর্শক ও সমালোচকদের কাছ থেকে প্রশংসা পেয়েছে বলে বিভিন্ন প্রতিবেদনে উঠে এসেছে। 

আরও পড়ুন: যে কারণে জায়েদ খানের সহায়তার টাকা নেননি রিফাত চৌধুরী

এ ছাড়া জয়া আহসানের অভিনীত ফ্যাশন ফিল্ম ‘Hues of Longing’ ২০২৬ সালের লন্ডন ফ্যাশন ফিল্ম ফেস্টিভ্যালে নির্বাচিত হয়েছে। 

অভিনয়ের পাশাপাশি নিজের ডিজিটাল উপস্থিতিও বাড়াচ্ছেন জয়া। চলতি বছর তিনি নিজের ইউটিউব চ্যানেল চালু করেছেন, যেখানে অভিনয়, শুটিংয়ের পেছনের গল্প ও ব্যক্তিগত আগ্রহের নানা বিষয় তুলে ধরার কথা জানিয়েছেন।

আরও পড়ুন: তারকাদের নিয়ে আসছে নাবিলার ‘লং ড্রাইভ’