ডিএমপিতে রদবদল এডিসি জিসানকে ধানমন্ডি থেকে বদলি
ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) পাঁচজন অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার (এডিসি) এবং দুইজন সহকারী পুলিশ কমিশনার (এসি)-কে বদলি করে নতুন দায়িত্বে পদায়ন করা হয়েছে।
বৃহস্পতিবার (৪ জুন) ডিএমপি কমিশনার মোসলেহ উদ্দিন আহমদ স্বাক্ষরিত এক অফিস আদেশে এ তথ্য জানানো হয়।
আরও পড়ুন: আইফোন ছিনিয়ে নিতে নির্জন জঙ্গলে অপ্রতিম, পুলিশের দাবি
আদেশ অনুযায়ী, অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার (এডিসি) এস এম রাজু আহমেদকে ক্রাইম বিভাগে, এডিসি রীমা সুলতানাকে অর্থ বিভাগে, ধানমন্ডি জোনের এডিসি জিসানুল হককে উত্তরা বিভাগের এয়ারপোর্ট জোনে এবং এয়ারপোর্ট জোনের এডিসি আরিফুল ইসলামকে রমনা বিভাগের ধানমন্ডি জোনে বদলি করা হয়েছে। পাশাপাশি অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার মো. রাজীবকে সোয়াট ইউনিটে পদায়ন করা হয়েছে।
একই আদেশে সহকারী পুলিশ কমিশনার মোস্তাফিজুর রহমানকে সিটি সাইবার ক্রাইম ইনভেস্টিগেশন বিভাগে এবং ডেভেলপমেন্ট বিভাগের সহকারী পুলিশ কমিশনার মুহাম্মদ জাহিদ হাসানকে সদরদপ্তর ও প্রশাসন বিভাগে (প্রশাসন) দায়িত্ব দেওয়া হয়েছে।
আরও পড়ুন: ঢাকা রেঞ্জের নতুন ডিআইজি পাবনার কৃতিসন্তান মোস্তাফিজুর রহমান
ডিএমপি কর্তৃপক্ষ জানিয়েছে, প্রশাসনিক কার্যক্রম আরও গতিশীল ও সমন্বিত করতে নিয়মিত রদবদলের অংশ হিসেবেই এ বদলি করা হয়েছে।





