ঝিনাইদহের পুলিশ সুপার মাহফুজ আফজাল প্রত্যাহার

Sanchoy Biswas
বাংলাবাজার ডেস্ক
প্রকাশিত: ৪:১৪ অপরাহ্ন, ০৫ জুন ২০২৬ | আপডেট: ৩:৪১ পূর্বাহ্ন, ০৬ জুন ২০২৬
ছবিঃ সংগৃহীত
ছবিঃ সংগৃহীত

ঝিনাইদহের পুলিশ সুপার (এসপি) মো. মাহফুজ আফজালকে প্রত্যাহার করেছে পুলিশ সদর দপ্তর।

বৃহস্পতিবার (৪ জুন) পুলিশ মহাপরিদর্শক (আইজিপি) মো. আলী হোসেন ফকির স্বাক্ষরিত এক আদেশে এ সিদ্ধান্ত জানানো হয়।

আরও পড়ুন: পুলিশের ঊর্ধ্বতন পদে ব্যাপক রদবদল

আদেশ অনুযায়ী, মো. মাহফুজ আফজালকে জেলা পুলিশের জ্যেষ্ঠ কর্মকর্তার কাছে দায়িত্বভার হস্তান্তর করে ৫ জুনের মধ্যে পুলিশ সদর দপ্তরে রিপোর্ট করতে বলা হয়েছে। তবে প্রত্যাহারের কারণ সম্পর্কে আদেশে কোনো ব্যাখ্যা দেওয়া হয়নি।

এর আগে ফেনী, পঞ্চগড় ও মৌলভীবাজার জেলার দায়িত্বে থাকা তিন পুলিশ সুপারকেও প্রত্যাহার করা হয়। তারা হলেন—ফেনীর পুলিশ সুপার মোহাম্মদ মাহবুব আলম খান, পঞ্চগড়ের পুলিশ সুপার মো. মিজানুর রহমান এবং মৌলভীবাজারের পুলিশ সুপার মো. রিয়াজুল ইসলাম।

আরও পড়ুন: ডিএমপির প্রশাসন বিভাগে নতুন দায়িত্ব পেলেন রুহুল কবীর খান

ঝিনাইদহের পুলিশ সুপারকে হঠাৎ প্রত্যাহারের ঘটনায় স্থানীয় পর্যায়ে নানা আলোচনা শুরু হয়েছে। তবে এ বিষয়ে পুলিশ সদর দপ্তরের পক্ষ থেকে আনুষ্ঠানিক কোনো মন্তব্য পাওয়া যায়নি।

স্থানীয়দের একটি অংশের মতে, সম্প্রতি জেলায় মাদকসংক্রান্ত অপরাধ, একাধিক হত্যাকাণ্ড এবং সামাজিক সংঘাতের ঘটনায় আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে উদ্বেগ তৈরি হয়েছিল। যদিও এসব ঘটনার সঙ্গে প্রত্যাহারের সিদ্ধান্তের কোনো সম্পর্ক রয়েছে কি না, সে বিষয়ে সরকারি কোনো বক্তব্য পাওয়া যায়নি।