গুলশানে ৫০ লাখ টাকা চাঁদাবাজির ঘটনায় অপু গ্রেফতার
রাজধানী গুলশানে সাবেক এমপি আহমেদের বাসায় মব সৃষ্টি করে ৫০ লাখ টাকা চাঁদাবাজির ঘটনায় অন্যতম মূল আসামি জানে আলম অপুকে গ্রেফতার করেছে ডিবি।
ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশের মুখপাত্র তালেবুর রহমান জানান, অপুকে রাজধানীর ওয়ারী এলাকা থেকে গ্রেফতার করে।
আরও পড়ুন: রিয়াদ বিমানবন্দর বন্ধ, বিপাকে ৪ হাজার ৮৫১ যাত্রী
বৈষম্যবিরোধী আন্দোলনের সমন্বয়ক পরিচয়ে গুলশানে ৫০ লক্ষ টাকা চাঁদাবাজির ঘটনায় গণতান্ত্রিক ছাত্র সংসদের যুগ্ম আহ্বায়ক পলাতক জানে আলম অপুর নেতৃত্বেই গুলশানের ওই বাসায় মব তৈরি করা হয়।
গত ২৬ জুলাই সাবেক সংসদ সদস্য শাম্মী আহমেদের বাসায় চাঁদাবাজির অভিযোগে আটক হন রিয়াদসহ পাঁচজন। সেদিনই গুলশান থানায় ছয়জনকে আসামি করে একটি মামলা করেন শাম্মীর স্বামী আবু জাফর। সেই মামলার দুই নম্বর আসামি অপু।
আরও পড়ুন: বর্জ্য ব্যবস্থাপনাকে নাগরিক বান্ধব করতে এসটিএসের সৌন্দর্যবর্ধন করলো ডিএসসিসি
মামলায় বলা হয়েছে, সেদিন ঘটনাস্থন থেকে কৌশলে পালিয়ে যান গণতান্ত্রিক ছাত্রসংসদের যুগ্ম আহ্বায়ক অপু। এছাড়া এই মামলায় গ্রেপ্তার অন্য অভিযুক্তরা হলেন- গণতান্ত্রিক ছাত্রসংসদের কেন্দ্রীয় সদস্য রাজ্জাজ বিন সুলাইমান ওরফে রিয়াদ, বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নেতা ইব্রাহিম হোসেন ওরফে মুন্না, সাকাদাউন সিয়াম, সাদমান সাদাব এবং একজন অপ্রাপ্তবয়স্ক কিশোর। এদের মধ্য প্রাপ্তবয়স্ক চার আসামির রিমান্ড বর্তমানে চলমান।





