সচিবালয়ে মেট্রোরেলের ছাদে দুই ব্যক্তি, চলাচল সাময়িক বন্ধ

Sanchoy Biswas
বাংলাবাজার ডেস্ক
প্রকাশিত: ৯:৫১ অপরাহ্ন, ৩০ নভেম্বর ২০২৫ | আপডেট: ৫:০৫ অপরাহ্ন, ০১ ডিসেম্বর ২০২৫
ছবিঃ সংগৃহীত
ছবিঃ সংগৃহীত

রাজধানীর সচিবালয় এলাকায় মেট্রোরেলের ছাদে দুজন ব্যক্তি উঠে পড়ায় রাত সোয়া ৮টা থেকে পুরো মেট্রোরেল নেটওয়ার্কে চলাচল সাময়িকভাবে বন্ধ রয়েছে। এ ঘটনায় মেট্রো লাইনের বিভিন্ন স্থানে একাধিক ট্রেন আটকা পড়েছে।

রোববার (৩০ নভেম্বর) এ ঘটনার পর মেট্রোরেল চলাচল বন্ধ থাকার বিষয়টি নিশ্চিত করেছে ঢাকা ম্যাস ট্রানজিট কোম্পানি লিমিটেড (ডিএমটিসিএল)।

আরও পড়ুন: চকবাজারে ৬ তলা ভবনের প্লাস্টিকের গোডাউনে আগুন

ডিএমটিসিএল জানিয়েছে, “বাংলাদেশ সচিবালয় স্টেশনে মেট্রোরেলের ছাদের উপর ২ জন ব্যক্তি উঠে পড়ায় চলাচল সাময়িক বন্ধ আছে। যাত্রীদের অসুবিধার জন্য মেট্রোরেল কর্তৃপক্ষ আন্তরিকভাবে দুঃখিত।”

এমআরটি পুলিশের নিয়ন্ত্রণ কক্ষ থেকে সাড়ে ৮টার দিকে জানানো হয়, এক শিশুকে ছাদে দেখা গেছে। তাকে ছাদ থেকে নামিয়ে আনার চেষ্টা চলছে।

আরও পড়ুন: সিএমএম আদালত ভবনে ফের ককটেল বিস্ফোরণ, আহত আইনজীবী

মেট্রো ট্রেনগুলো বিদ্যুৎচালিত এবং তারগুলোতে কয়েক হাজার ভোল্টের বিদ্যুৎ প্রবাহিত থাকে, যা বিপজ্জনক হতে পারে। এজন্য যাত্রীদের নিরাপত্তার স্বার্থে চলাচল সাময়িক বন্ধ রাখা হয়েছে।