ঢাকার বাড্ডায় চলন্ত বাসে আগুন
ছবিঃ সংগৃহীত
ঢাকার বাড্ডার গুদারাঘাট এলাকায় শুক্রবার (১২ ডিসেম্বর) রাত পৌনে ৮টার দিকে একটি চলন্ত বাসে আগুন লেগেছে। খবর পেয়ে বারিধারা ফায়ার স্টেশনের দুটি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে কাজ করছে।
ফায়ার সার্ভিসের ডিউটি অফিসার রোজিনা আক্তার জানান, “আমাদের কাছে খবর আসে বাড্ডার গুদারাঘাট এলাকায় একটি চলন্ত বাসে আগুন লেগেছে। খবর পাওয়ার সঙ্গে সঙ্গে বারিধারা ফায়ার স্টেশনের দুটি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে কাজ করছে।”
আরও পড়ুন: রিয়াদ বিমানবন্দর বন্ধ, বিপাকে ৪ হাজার ৮৫১ যাত্রী
প্রাথমিকভাবে তিনি জানান, আগুন লাগার সঠিক কারণ এবং বাসে যাত্রী ছিল কি না তা এখনো নিশ্চিত হওয়া যায়নি। ফায়ার সার্ভিসের টিম পরিস্থিতি নিয়ন্ত্রণে আনার জন্য কাজ করছে।





