নেত্রকোণা সীমান্তে বিজিবির ‎অভিযানে ২০৩ বোতল ভারতীয় মদ জব্দ

Sadek Ali
‎নেত্রকোণা প্রতিনিধ
প্রকাশিত: ১০:২১ পূর্বাহ্ন, ২৪ নভেম্বর ২০২৬ | আপডেট: ৩:১৮ পূর্বাহ্ন, ২৫ নভেম্বর ২০২৬
ছবিঃ সংগৃহীত
ছবিঃ সংগৃহীত

‎নেত্রকোণা ও ময়মনসিংহের সীমান্তবর্তী এলাকায় পৃথক দুটি মাদকবিরোধী অভিযান পরিচালনা করে ২০৩ বোতল ভারতীয় মদ জব্দ করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। জব্দ করা মদের আনুমানিক বাজারমূল্য ৩ লাখ ৪ হাজার ৫০০ টাকা। তবে এ ঘটনায় কাউকে আটক করা সম্ভব হয়নি।

‎‎মঙ্গলবার (২৪ নভেম্বর) নেত্রকোনা ব্যাটালিয়ন (৩১ বিজিবি) এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানায়।

আরও পড়ুন: খুলনায় গুলিতে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ নেতা নিহত

‎‎বিজিবি সূত্রে জানা গেছে, সোমবার (২৩ নভেম্বর) রাত আনুমানিক ৯টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে নেত্রকোনার দুর্গাপুর উপজেলার বাদামবাড়ী এলাকায় অভিযান চালায় নলুয়াপাড়া বিওপির সদস্যরা। এ সময় মালিকবিহীন অবস্থায় ১৭৯ বোতল ভারতীয় মদ জব্দ করা হয়।

‎‎অন্যদিকে, মঙ্গলবার (২৪ নভেম্বর) রাত আনুমানিক ১২টা ৪৫ মিনিটে ময়মনসিংহ জেলার ধোবাউড়া উপজেলার গাছুয়াপাড়া এলাকায় অভিযান পরিচালনা করে মাঝপাড়া বিওপির সদস্যরা। এ সময় আরও ২৪ বোতল ভারতীয় মদ জব্দ করা হয়।

আরও পড়ুন: কক্সবাজারে বাস-সিএনজি মুখোমুখি সংঘর্ষে নিহত ৫

‎‎দুটি অভিযানে সর্বমোট ২০৩ বোতল ভারতীয় মদ জব্দ করা হয়েছে। জব্দ করা মদ নেত্রকোণা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরে জমা দেওয়ার প্রক্রিয়া নেওয়া হবে বলে বিজ্ঞপ্তিতে জানানো হয়।

‎‎নেত্রকোণা ব্যাটালিয়ন (৩১ বিজিবি) অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল তৌহিদুল বারী, পিএসসি জানান, সীমান্ত নিরাপত্তা রক্ষা, চোরাচালান ও মাদকদ্রব্য পাচার প্রতিরোধে বিজিবির নিয়মিত অভিযান ও গোয়েন্দা তৎপরতা অব্যাহত রয়েছে। সীমান্ত এলাকায় মাদকবিরোধী অভিযান আরও জোরদার করা হয়েছে।