ছিনতাইকারীর হাতের কবজি কেটে পুলিশে সোপর্দ করলো জনতা
টঙ্গীর সাতাইশ এলাকায় একটি ছিনতাইয়ের ঘটনার পর জনতা ছিনতাইকারী মাইন উদ্দিন (৩২)-কে ধরে গণধোলাই চালিয়ে তার হাতের কবজি কেটে পুলিশে সোপর্দ করেছে।
বুধবার (৪ মার্চ) রাতে ঘটেছে এই ঘটনা। মাইন উদ্দিন টঙ্গীর এরশাদনগর এলাকায় ভাড়া বাসায় বসবাস করতেন। পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, বুধবার রাতে মাইন উদ্দিনসহ তিনজন ছিনতাইকারী রাস্তায় দাঁড়িয়ে পথচারীদের টার্গেট করে ছিনতাই করতে থাকেন। একপর্যায়ে তিনজনের মধ্যে মাইন উদ্দিন এক পথচারীর সর্বস্ব জবরদস্তি করার চেষ্টা করেন এবং তাকে রক্তাক্ত করেন।
আরও পড়ুন: একীভূত পাঁচ ইসলামী ব্যাংকের আমানতকারীদের বিক্ষোভ, বাংলাদেশ ব্যাংক ঘেরাওয়ের হুঁশিয়ারি
ঘটনার চিৎকারে আশপাশের মানুষজন ছুটে এসে মাইন উদ্দিনকে ধাওয়া করে ধরে ফেলেন। তবে তার সহযোগী দুজন পালিয়ে যান। জনতা গণধোলাই চালানোর পর মাইন উদ্দিনের হাতের কবজি কেটে ফেলেন। গুরুতর আহত ভুক্তভোগীকে আশঙ্কাজনক অবস্থায় ঢাকায় প্রেরণ করা হয়।
ঘটনার খবর পেয়ে পুলিশ এসে জনতার হাতে আটক ছিনতাইকারীকে গ্রেপ্তার করে থানায় নিয়ে যায়। টঙ্গী পশ্চিম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. আরিফুর রহমান জানান, জনতার হাতে আটক ছিনতাইকারী বর্তমানে পুলিশ হেফাজতে আছেন এবং এ বিষয়ে প্রয়োজনীয় আইনি ব্যবস্থা নেওয়া হয়েছে।
আরও পড়ুন: মশার প্রজননস্থল ধ্বংসে ডিএসসিসির মোবাইল কোর্ট, দুই ভবন মালিককে জরিমানা





