ঢাকায় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে তিনজনের মৃত্যু, আহত দুই

Sanchoy Biswas
বাংলাবাজার রিপোর্ট
প্রকাশিত: ৫:০৭ পূর্বাহ্ন, ১৬ মার্চ ২০২৬ | আপডেট: ১১:০৭ পূর্বাহ্ন, ১৬ মার্চ ২০২৬
ছবিঃ সংগৃহীত
ছবিঃ সংগৃহীত

রাজধানীর খিলক্ষেত এলাকার খাঁ পাড়া এলাকায় বৈদ্যুতিক কাজ করার সময় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে তিনজনের মৃত্যু হয়েছে। এ ঘটনায় আরও দুইজন আহত হয়েছেন।

রোববার (১৫ মার্চ) বিকেলে এ দুর্ঘটনা ঘটে। বিষয়টি নিশ্চিত করেছেন খিলক্ষেত থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আব্দুল আলিম।

আরও পড়ুন: রিয়াদ বিমানবন্দর বন্ধ, বিপাকে ৪ হাজার ৮৫১ যাত্রী

তিনি জানান, খাঁ পাড়া এলাকায় একটি মন্দিরের পাশ থেকে মাটির নিচে থাকা বৈদ্যুতিক তার ক্রেনের সাহায্যে তোলার সময় পাশের একটি বৈদ্যুতিক খুঁটির তারের সঙ্গে স্পর্শ লাগে। এতে ঘটনাস্থলে থাকা পাঁচজন শ্রমিক গুরুতর আহত হন।

পরে তাদের দ্রুত উদ্ধার করে চিকিৎসার জন্য নিকটবর্তী হাসপাতালে নেওয়া হলে চিকিৎসক তিনজনকে মৃত ঘোষণা করেন। আহত বাকি দুইজনের চিকিৎসা চলছে।

আরও পড়ুন: বর্জ্য ব্যবস্থাপনাকে নাগরিক বান্ধব করতে এসটিএসের সৌন্দর্যবর্ধন করলো ডিএসসিসি

প্রাথমিকভাবে জানা গেছে, নিহতরা সবাই বৈদ্যুতিক কাজের সঙ্গে জড়িত ছিলেন। এ ঘটনায় বিস্তারিত তথ্য জানার জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষ তদন্ত করছে বলে জানিয়েছে পুলিশ।