আশিয়ান সিটি প্রকল্পের প্রকৃত এলাকা নির্ধারণে রাজউকের কমিটি গঠন
রাজধানী উন্নয়ন কর্তৃপক্ষ (রাজউক) আশিয়ান সিটি প্রকল্পের প্রকৃত এলাকা ৩৩ একরের সীমা চিহ্নিতকরণের জন্য একটি যৌথ জরিপ টিম গঠন করেছে। সম্প্রতি জারি করা এক অফিস আদেশে এ তথ্য জানানো হয়। নির্দেশনায় বলা হয়েছে, প্রকল্পের প্রকৃত সীমানা নির্ধারণ নিয়ে সংশ্লিষ্ট পক্ষগুলোর উপস্থিতিতে একটি সমন্বিত সভা অনুষ্ঠিত হয় এবং সেই সভার সিদ্ধান্ত অনুযায়ী মাঠ পর্যায়ে জরিপ কার্যক্রম পরিচালনার জন্য এই টিম গঠন করা হয়েছে।
গঠিত কমিটিতে রাজউকের নগর পরিকল্পনা ও বাস্তবায়ন শাখার একাধিক কর্মকর্তা, আমিন/সার্ভেয়ার এবং সংশ্লিষ্ট এলাকার ভূমি মালিকদের প্রতিনিধি অন্তর্ভুক্ত করা হয়েছে। এছাড়া আশিয়ান সিটি প্রকল্পের প্রতিনিধিকেও এতে রাখা হয়েছে, যাতে সকল পক্ষের উপস্থিতিতে সঠিক তথ্য যাচাই করা যায়।
আরও পড়ুন: রিয়াদ বিমানবন্দর বন্ধ, বিপাকে ৪ হাজার ৮৫১ যাত্রী
রাজউকের নির্দেশনায় আরও বলা হয়েছে, গঠিত টিমকে সরেজমিনে উপস্থিত থেকে প্রয়োজনীয় নথি ও রেকর্ড যাচাই করে প্রকল্পের প্রকৃত ৩৩ একর জমির সীমানা নির্ধারণ করতে হবে। একই সঙ্গে এ সংক্রান্ত একটি পূর্ণাঙ্গ প্রতিবেদন দ্রুত দাখিলের নির্দেশ দেওয়া হয়েছে।
অফিস আদেশে উল্লেখ রয়েছে, আগামী ৩ (তিন) কর্মদিবসের মধ্যে জরিপ কার্যক্রম সম্পন্ন করে প্রতিবেদন জমা দিতে হবে। সংশ্লিষ্টরা আশা করছেন, এই উদ্যোগের মাধ্যমে দীর্ঘদিনের জমি সংক্রান্ত জটিলতা নিরসন হয়ে প্রকল্পের বাস্তব অবস্থা স্পষ্ট হবে।
আরও পড়ুন: বর্জ্য ব্যবস্থাপনাকে নাগরিক বান্ধব করতে এসটিএসের সৌন্দর্যবর্ধন করলো ডিএসসিসি
অফিস আদেশ দেখতে ক্লিক করুন





