বনানীর কড়াইল বেলতলা এলাকায় বিদ্যুৎ সমস্যার সমাধানে উদ্যোগ, পরিদর্শনে প্রতিনিধি

Sanchoy Biswas
বাংলাবাজার রিপোর্ট
প্রকাশিত: ৯:৫২ অপরাহ্ন, ১৫ এপ্রিল ২০২৬ | আপডেট: ৯:৫২ অপরাহ্ন, ১৫ এপ্রিল ২০২৬
ছবিঃ সংগৃহীত
ছবিঃ সংগৃহীত

রাজধানীর বনানী কড়াইল বেলতলা এলাকা-এ দীর্ঘদিনের বিদ্যুৎ সমস্যার সমাধানে উদ্যোগ নেওয়া হয়েছে। এ লক্ষ্যে বুধবার (১৫ এপ্রিল ২০২৬) দুপুরে এলাকা পরিদর্শন করেন মাননীয় প্রধানমন্ত্রী ও ঢাকা-১৭ আসনের সংসদ সদস্য তারেক রহমান-এর একান্ত সচিব-২ এবং মনোনীত প্রতিনিধি আব্দুর রহমান সানি।

পরিদর্শনকালে তিনি এলাকার বিভিন্ন পয়েন্ট ঘুরে দেখেন এবং বিদ্যুৎ সমস্যার প্রকৃতি সম্পর্কে ধারণা নেন। পরে তিনি স্থানীয় বাসিন্দাদের সঙ্গে কথা বলেন এবং তাদের ভোগান্তির বিষয়গুলো শোনেন।

আরও পড়ুন: সবুজবাগে অজ্ঞাত নারীর অর্ধগলিত খণ্ডিত মরদেহ উদ্ধার

স্থানীয়দের অভিযোগ ও সমস্যার বিষয়ে প্রতিনিধি আব্দুর রহমান সানি সংশ্লিষ্টদের সঙ্গে আলোচনা করেন এবং বিদ্যুৎ সংকট নিরসনে দ্রুত কার্যকর পদক্ষেপ নেওয়ার আশ্বাস দেন। তিনি জানান, বিষয়টি ইতোমধ্যে সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে অবহিত করা হয়েছে এবং প্রয়োজনীয় নির্দেশনা দেওয়া হয়েছে।

এলাকাবাসী আশা প্রকাশ করেন, এই উদ্যোগের মাধ্যমে দীর্ঘদিনের বিদ্যুৎ সমস্যার দ্রুত ও স্থায়ী সমাধান আসবে।

আরও পড়ুন: ঢাবি ক্যাম্পাসে ডিএসসিসির ৫০০ গাছের চারা রোপণ, সবুজ নগর গড়ার আহ্বান