ফার্মগেটে হঠাৎ চলন্ত মাইক্রোবাসে আগুন

Sadek Ali
বাংলাবাজার ডেস্ক
প্রকাশিত: ১১:৫০ পূর্বাহ্ন, ০৬ মে ২০২৬ | আপডেট: ৫:৫০ অপরাহ্ন, ০৬ মে ২০২৬
ছবিঃ সংগৃহীত
ছবিঃ সংগৃহীত

রাজধানীর ফার্মগেটে চলন্ত একটি মাইক্রোবাসে হঠাৎ আগুন লাগার ঘটনা ঘটেছে। এ সময় বিস্ফোরণের শব্দ শোনা যায় বলে প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন। বুধবার সকাল ১০টার দিকে এ ঘটনা ঘটে।

জানা গেছে, চলন্ত অবস্থায় হঠাৎ মাইক্রোবাসটিতে আগুন ধরে যায়। মুহূর্তের মধ্যেই আগুন দ্রুত ছড়িয়ে পড়ে এবং আশপাশে আতঙ্ক সৃষ্টি হয়।

আরও পড়ুন: রাড্ডা ও সালমানের স্টুডিওতে হামলা, ফের আলোচনায় বিএনপির দখল-চাঁদাবাজি

ঘটনার খবর পেয়ে ফায়ার সার্ভিসের একটি দল দ্রুত ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে আনে। আগুন নিয়ন্ত্রণে আসার পর পরিস্থিতি স্বাভাবিক হয়।

প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, যান্ত্রিক ত্রুটির কারণে আগুনের সূত্রপাত হতে পারে। তবে এতে কোনো প্রাণহানির ঘটনা ঘটেনি। মাইক্রোবাসটি সম্পূর্ণভাবে পুড়ে গেছে।

আরও পড়ুন: সালমান মুক্তাদিরের স্টুডিওতে হামলা: মূল পরিকল্পনাকারী গ্রেপ্তার