যাত্রাবাড়ীতে অবৈধ দখল উচ্ছেদে ডিএসসিসির অভিযান, ৫ মামলায় ১৩ হাজার টাকা জরিমানা

Sanchoy Biswas
বাংলাবাজার রিপোর্ট
প্রকাশিত: ৫:২০ অপরাহ্ন, ১৮ জুন ২০২৬ | আপডেট: ৬:০৮ পূর্বাহ্ন, ০৮ অগাস্ট ২০২৬
ছবিঃ সংগৃহীত
ছবিঃ সংগৃহীত

রাজধানীর যাত্রাবাড়ী এলাকায় ফুটপাত ও সড়ক দখলমুক্ত রাখতে মোবাইল কোর্ট পরিচালনা করেছে ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশন (ডিএসসিসি)। অভিযানে অবৈধ স্থাপনা ও দোকানপাট উচ্ছেদের পাশাপাশি ৫টি মামলায় মোট ১৩ হাজার টাকা জরিমানা আদায় করা হয়েছে।

বৃহস্পতিবার (১৮ জুন) ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের নির্বাহী ম্যাজিস্ট্রেট মোহাম্মদ আমিনুল ইসলামের নেতৃত্বে এ অভিযান পরিচালিত হয়।

আরও পড়ুন: বনানীতে মশাল মিছিলের প্রস্তুতিকালে ৭ জন আটক, উদ্ধার ৭০টি মশাল

ডিএসসিসি সূত্র জানায়, ফ্লাইওভারের ইনকামিং অংশ থেকে শুরু করে যাত্রাবাড়ী হয়ে কাজলা পর্যন্ত সড়কের উভয় পাশের ফুটপাত ও রাস্তার ওপর গড়ে ওঠা অবৈধ স্থাপনা ও দোকানপাট উচ্ছেদ করা হয়। এ সময় পথচারীদের চলাচলে প্রতিবন্ধকতা সৃষ্টি করা বিভিন্ন অবৈধ দখলও অপসারণ করা হয়।

অভিযান চলাকালে ফুটপাত ও সড়ক দখল করে ব্যবসা পরিচালনার দায়ে ৫টি মামলা দায়ের করা হয়। পাশাপাশি সংশ্লিষ্টদের কাছ থেকে সর্বমোট ১৩ হাজার টাকা জরিমানা আদায় করা হয়।

আরও পড়ুন: মিরপুর-১১ নম্বরে গুলিবিদ্ধ বিএনপি নেতা, আহত পথচারী নারীও

ডিএসসিসি জানিয়েছে, অভিযানের মাধ্যমে ফুটপাত ও সড়ক দখলমুক্ত করে জনসাধারণের নির্বিঘ্ন চলাচল নিশ্চিত করা হয়েছে।

জনস্বার্থে রাজধানীর বিভিন্ন এলাকায় এ ধরনের উচ্ছেদ অভিযান ও মোবাইল কোর্ট কার্যক্রম ভবিষ্যতেও অব্যাহত থাকবে বলে জানিয়েছে ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশন।