মিরপুরে ধর্ষণের শিকার শিশু লামিয়ার পাশে প্রতিমন্ত্রী আমিনুল হক, চিকিৎসার দায়িত্ব নিলেন

Sanchoy Biswas
বাংলাবাজার রিপোর্ট
প্রকাশিত: ১০:৫৬ অপরাহ্ন, ০৬ জুলাই ২০২৬ | আপডেট: ৭:৫৬ অপরাহ্ন, ১২ অক্টোবর ২০২৬
ছবিঃ সংগৃহীত
ছবিঃ সংগৃহীত

রাজধানীর মিরপুর ওয়াবদা ক্যাম্পে নির্মম ধর্ষণের শিকার হওয়া শিশু লামিয়ার পরিবারের পাশে দাঁড়িয়েছেন মাননীয় যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী ও ঢাকা মহানগর উত্তর বিএনপির আহ্বায়ক মো. আমিনুল হক।

সোমবার সকালে মিরপুর-১০ নম্বর ওয়াবদা ক্যাম্পে গিয়ে তিনি ভুক্তভোগী পরিবারের সঙ্গে সাক্ষাৎ করেন, তাদের সান্ত্বনা দেন এবং তাৎক্ষণিকভাবে ৫০ হাজার টাকা আর্থিক সহায়তা প্রদান করেন।

আরও পড়ুন: রিয়াদ বিমানবন্দর বন্ধ, বিপাকে ৪ হাজার ৮৫১ যাত্রী

পরিবারটিকে আশ্বস্ত করে মাননীয় প্রতিমন্ত্রী এ সময় বলেন, “লামিয়ার ওপর পাশবিক নির্যাতনকারী অপরাধীর সর্বোচ্চ শাস্তি নিশ্চিত করা হবে। এই অন্যায়ের বিরুদ্ধে প্রশাসন কঠোর অবস্থানে রয়েছে।”

পাশাপাশি, চিকিৎসাধীন শিশু লামিয়ার সম্পূর্ণ চিকিৎসার দায়িত্বও ব্যক্তিগতভাবে গ্রহণ করেছেন প্রতিমন্ত্রী মো. আমিনুল হক।

আরও পড়ুন: বর্জ্য ব্যবস্থাপনাকে নাগরিক বান্ধব করতে এসটিএসের সৌন্দর্যবর্ধন করলো ডিএসসিসি