ধানমন্ডিতে দুই প্রাইভেটকার চালকের মারামারি, আটক ২
রাজধানীর ধানমন্ডিতে ব্যক্তিগত বিষয়কে কেন্দ্র করে দুই প্রাইভেটকার চালকের মধ্যে মারামারির ঘটনায় দুজনকে আটক করেছে ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) ট্রাফিক-ধানমন্ডি জোন।
আটক ব্যক্তিরা হলেন—জহির ও মো. সাইফুল (২৬)।
আরও পড়ুন: ধানমন্ডিতে ৩৮ লাখ টাকা ডাকাতি, অস্ত্র-গুলিসহ গ্রেপ্তার ৩
ট্রাফিক-ধানমন্ডি জোন সূত্রে জানা যায়, সোমবার (৩১ আগস্ট) সকাল আনুমানিক ৮টা ৪৫ মিনিটে ধানমন্ডি থানাধীন ছায়ানটের সামনে ব্যক্তিগত বিষয়কে কেন্দ্র করে দুই প্রাইভেটকারের চালক পরস্পরের সঙ্গে মারামারিতে জড়িয়ে পড়েন।
একপর্যায়ে তাদের মধ্যে একজন আহত হয়ে ধানমন্ডি ২৭ নম্বর ট্রাফিক বক্সের কাছে আশ্রয় নেন। বিষয়টি জানতে পেরে দায়িত্বরত ট্রাফিক সার্জেন্ট ঘটনাস্থলে যান। পরে দুই চালককে তাদের ব্যবহৃত দুই গাড়ির প্রয়োজনীয় কাগজপত্রসহ আটক করা হয়।
আরও পড়ুন: মোহাম্মদপুর-শ্যামলীতে অটোরিকশা উচ্ছেদ, বিচ্ছিন্ন করা হলো অবৈধ চার্জিংয়ের বৈদ্যুতিক সংযোগ
পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য আটক দুজনকে ধানমন্ডি থানায় হস্তান্তর করা হয়েছে বলে জানিয়েছে ডিএমপি।





