রাজধানীতে কার্যক্রম নিষিদ্ধ আ. লীগের ৪০ জন গ্রেপ্তার
ছবিঃ সংগৃহীত
রাজধানীতে নিয়মিত অভিযানে কার্যক্রম নিষিদ্ধ সংগঠন আওয়ামী লীগের ৪০ জন সক্রিয় সদস্যকে গ্রেপ্তার করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি)।
বুধবার (৩০ সেপ্টেম্বর) ডিএমপির মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশন্স বিভাগের উপ-পুলিশ কমিশনার মো. আকতার হোসেন এ তথ্য জানান।
আরও পড়ুন: ধোলাইখালে ময়লার স্তূপ ঠেকাতে ‘সবুজ লড়াই’
তিনি জানান, রাজধানীর বিভিন্ন এলাকায় ডিএমপির নিয়মিত অভিযানের অংশ হিসেবে আওয়ামী লীগের এসব সক্রিয় সদস্যকে গ্রেপ্তার করা হয়েছে। তবে গ্রেপ্তার ব্যক্তিদের প্রাথমিকভাবে নাম-পরিচয় প্রকাশ করেনি পুলিশ।
ডিএমপি জানিয়েছে, গ্রেপ্তার ব্যক্তিদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়ার প্রক্রিয়া চলমান রয়েছে।
আরও পড়ুন: ঢাকার ঐতিহাসিক স্থান আর ধ্বংস হতে দেওয়া যাবে না: ডিএসসিসি প্রশাসক





