মিরপুরের ঘটনাবলী সংক্রান্ত মাহবুব আলম শেখের সংবাদ সম্মেলন

Sanchoy Biswas
বাংলাবাজার রিপোর্ট
প্রকাশিত: ৬:২২ অপরাহ্ন, ৩০ সেপ্টেম্বর ২০২৬ | আপডেট: ৭:২৭ অপরাহ্ন, ৩০ সেপ্টেম্বর ২০২৬
ছবিঃ সংগৃহীত
ছবিঃ সংগৃহীত

সম্প্রতি গণমাধ্যমে প্রকাশিত সংবাদে তাকে জড়িয়ে মিথ্যা, ভিত্তিহীন ও মানহানিকর অপপ্রচার চালানো হয়েছে—এমন অভিযোগ এনে সংবাদ সম্মেলন করেছেন মিরপুর কালশী মোড়ের ব্যবসায়ী মো. মাহবুব আলম শেখ।

রাজধানী ঢাকার ঢাকা রিপোর্টার্স ইউনিটির (ডিআরইউ) সাগর-রুনি মিলনায়তনে আয়োজিত সংবাদ সম্মেলনে তিনি লিখিত বক্তব্য পাঠ করেন এবং তার বিরুদ্ধে আনীত অভিযোগগুলোকে সম্পূর্ণ বানোয়াট ও উদ্দেশ্যপ্রণোদিত বলে উল্লেখ করেন।

আরও পড়ুন: উত্তরা অ্যাপার্টমেন্ট প্রকল্পের ফ্ল্যাটের আইডি প্রদান সংক্রান্ত ১১তম লটারি অনুষ্ঠিত

সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্যে মো. মাহবুব আলম শেখ বলেন, ‘মিরপুরে তিন আইয়ের বাহিনী’ শীর্ষক অপরাধ বিষয়ক প্রতিবেদনে তার নাম জড়িয়ে যে তথ্য উপস্থাপন করা হয়েছে, তার সঙ্গে বাস্তবতার কোনো মিল নেই এবং প্রতিবেদকের এই লেখার সঙ্গে তিনি তীব্র দ্বিমত পোষণ করেন।

তিনি জানান, তিনি একজন প্রতিষ্ঠিত ব্যবসায়ী এবং দীর্ঘদিন ধরে কালশী মোড়ে অত্যন্ত সুনামের সঙ্গে হার্ডওয়্যার, ফার্নিচার, গাড়ির শোরুম এবং আবাসন ব্যবসা পরিচালনা করে আসছেন। তালতলা প্রজেক্ট এলাকায় তার ক্রয়কৃত সম্পত্তির কিছু অংশ আবাসন ব্যবসায়ী মোহাম্মদ আলী নিজের সম্পত্তি বলে দাবি করায় দীর্ঘদিন ধরে তাদের মধ্যে বিরোধ চলে আসছে।

আরও পড়ুন: মিরপুরে পুলিশের গাড়িতে হামলা-ভাঙচুর, সিটি করপোরেশনের গাড়িতে আগুন

তিনি আরও উল্লেখ করেন, প্রকাশিত প্রতিবেদনে মফিজুর রহমান মামুন, জিমিল রহমান, মশিউর রহমান, মো. ইব্রাহিম, মো. মোজদার ও শাহাদতসহ যেসব ব্যক্তির নাম উল্লেখ করা হয়েছে, তাদের সঙ্গে তার কোনো ধরনের প্রত্যক্ষ বা পরোক্ষ যোগাযোগ বা সম্পর্ক নেই। সিএস ও আরএস খতিয়ান অনুযায়ী তিনি আইনগতভাবেই তার জমি ভোগদখল করে আসছেন। অথচ একটি কুচক্রী মহল রাজনৈতিক বা অন্য কোনো উদ্দেশ্যে তাকে হেয়প্রতিপন্ন ও সামাজিকভাবে ক্ষতিগ্রস্ত করতে এই মনগড়া তথ্য ছড়াচ্ছে বলে তিনি অভিযোগ করেন।

সংবাদ সম্মেলন থেকে তিনি এই মিথ্যা অপপ্রচারের তীব্র প্রতিবাদ জানান এবং এই হয়রানি ও প্রতারণা থেকে মুক্তি পেতে ঢাকা-১৭ আসনের মাননীয় সংসদ সদস্য ও সংশ্লিষ্ট কর্তৃপক্ষের জরুরি ও মানবিক হস্তক্ষেপ কামনা করেন।