শাখাওয়াত মুনসহ তিনজনকে ধরে পুলিশে দিল ছাত্রদল

Sadek Ali
বাংলাবাজার ডেস্ক
প্রকাশিত: ৮:৩৪ পূর্বাহ্ন, ২৬ নভেম্বর ২০২৬ | আপডেট: ৯:৩৪ অপরাহ্ন, ২৬ নভেম্বর ২০২৬
ছবিঃ সংগৃহীত
ছবিঃ সংগৃহীত

সরকারদলীয় ছাত্রসংগঠন ছাত্রদলের নেতা-কর্মীদের তৎপরতায় রাজধানীর ধানমন্ডি এলাকা থেকে তিন ব্যক্তিকে আটক করে পুলিশের হাতে তুলে দেওয়া হয়েছে। তাঁরা হলেন, ২০১৮ সালের বিতর্কিত একাদশ জাতীয় সংসদ নির্বাচনে ভূমিকা রাখা বরখাস্ত জেলা প্রশাসক মোহাম্মদ ইলিয়াস হোসেন, স্বৈরশাসক হাসিনার সাবেক উপ-প্রেস সচিব কে এম শাখাওয়াত মুন এবং আয়কর আইনজীবী সুফি মো. আল মামুন।

বুধবার দিবাগত রাত একটার দিকে রাজধানীর ধানমন্ডি-২৭ নম্বর এলাকা থেকে তাঁকে আটক করা হয়। 

আরও পড়ুন: এবার ফ্যাসিস্ট দোসরদের অপতথ্যের শিকার তথ্য সচিব

আল মামুনের বিরুদ্ধে অভিযোগ, তিনি এই দুজনসহ কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের সঙ্গে সম্পৃক্ত একাধিক গুরুত্বপূর্ণ ব্যক্তির লোপাট করা অর্থ লেয়ারিংয়ের মাধ্যমে গোপন করতে সহায়তা করেছেন।

তিনজনই বর্তমানে মোহাম্মদপুর থানা-পুলিশের হেফাজতে আছেন।

আরও পড়ুন: পোশাকশ্রমিকদের জন্য ৭টি শ্রমবান্ধব উদ্যোগ বাস্তবায়ন করছে সরকার: মাহদী আমিন

বিশ্বস্ত সূত্রে জানা গেছে, মাদারীপুর জেলাকে ঘিরে অস্থিতিশীল পরিস্থিতি সৃষ্টিতে তৎপর ছিলেন মুন। তাঁকে নানাভাবে সহায়তা করছিলেন বিসিএস ২০তম ব্যাচের কর্মকর্তা, বরখাস্ত জেলা প্রশাসক মোহাম্মদ ইলিয়াস।

" target="_blank">