পটুয়াখালীতে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত

Shahrier Islam Pallab
পটুয়াখালী প্রতিনিধি
প্রকাশিত: ৯:১৭ অপরাহ্ন, ০৩ সেপ্টেম্বর ২০২৬ | আপডেট: ১০:৫২ অপরাহ্ন, ০৩ সেপ্টেম্বর ২০২৬
ছবিঃ সংগৃহীত
ছবিঃ সংগৃহীত

বাংলাদেশ জাতীয়তাবাদী দল-বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে পটুয়াখালীতে আলোচনা অনুষ্ঠিত।

বৃহস্পতিবার (০৩সেপ্টেম্বর) জেলা বিএনপির আয়োজনে পটুয়াখালী জেলা  শিল্পকলা একাডেমি মিলনায়তনে অনুষ্ঠিত সভায় জেলা বিএনপির সাধারণ সম্পাদক অ্যাডভোকেট মো. মজিবুর রহমান টোটন  এর সভাপতিত্বে আলোচক হিসেবে বক্তব্য রাখেন জেলা বিএনপির সিনিয়র সদস্য ও সাবেক পৌর মেয়র মোশতাক আহমেদ পিনু।

আরও পড়ুন: পটুয়াখালীতে সফট বাইট ম্যানেজারের মরদেহ উদ্ধার: নেপথ্যে কি কেবলই অর্থ আত্মসাৎ?

এ সময় জেলা বিএনপি, পৌর বিএনপি, সদর উপজেলা বিএনপি এবং অঙ্গ ও সহযোগী সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

আলোচনা সভায় বক্তারা বিএনপির প্রতিষ্ঠার ইতিহাস, দীর্ঘ রাজনৈতিক আন্দোলন-সংগ্রাম এবং গণতন্ত্র প্রতিষ্ঠায় দলের ভূমিকা তুলে ধরেন। পাশাপাশি আগামী দিনের রাজনৈতিক কর্মসূচিতে নেতাকর্মীদের ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানান তারা।

আরও পড়ুন: বিএসএফের গুলিতে নিহত বাংলাদেশির মরদেহ এক সপ্তাহ পর ফেরত দিল ভারতীয় পুলিশ