গুলশান লিংক রোড থেকে ইয়াবাসহ মাদক কারবারি গ্রেফতার

Abid Rayhan Jaki
বাংলাবাজার ডেস্ক
প্রকাশিত: ৩:২১ অপরাহ্ন, ২০ মে ২০২৪ | আপডেট: ৬:৪৩ পূর্বাহ্ন, ১১ অক্টোবর ২০২৬
ছবিঃ সংগৃহীত
ছবিঃ সংগৃহীত

রাজধানীর তেজগাও-গুলশান লিংক রোড থেকে প্রায় আড়াই হাজার পিস ইয়াবা জব্দ করেছে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর। এ সময় মোঃ মুসা নামে এক মাদক কারবারিকে গ্রেপ্তার করা হয়।

জানা গেছে, ১৫ মে রাতে অধিদপ্তরের উপপরিদর্শক রফিকুল ইসলামের নেতৃত্বে একটি দল তেজগাঁও শিল্পাঞ্চল থানা এলাকার তেজগাঁও গুলশান লিংক রোডের  উপর অভিযান পরিচালনা করে। এ সময় মুসাকে দেখে সন্দেহ হলে আটক করা হয়। পরে তার দেহ তল্লাশি করে আমদানি নিষিদ্ধ ২৪৭৪ পিস এমফিটামিন যুক্ত ইয়াবা জব্দ করা হয়। প্রথমে মুসা নিজেকে নির্দোষ প্রমাণে ব্যস্ত থাকলেও পরে তাকে তল্লাশি করে প্যান্টের পকেটে পলিথিনের প্যাকেটে রাখা ইয়াবাগুলো পাওয়া যায় এ ঘটনায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করা হয়।

আরও পড়ুন: শম্পা গোস্বামীকে অনলাইন হয়রানি ও চাঁদা আদায়ের চেষ্টা, বিশ্ব মানবাধিকার সংস্থার আল্টিমেটাম

সোমবার (২০ মে) দুপুরে মামলার বাদি ও অধিদপ্তরের রমনা সার্কেল ইন্সপেক্টর মো. হেলাল উদ্দিন ভূঁইয়া জানান, গ্রেফতারকৃত মুসা সঙ্ঘবদ্ধ মাদক বিক্রি চক্রের  সদস্য। সে রাজধানীর বিভিন্ন এলাকায় ইয়াবা এনে সরবরাহ করে আসছিল। তদন্তশেষ করে চার্জশিট দ্রুতই আদালতে দেওয়া হবে।