বিশ্ববাজারে বাড়ল তেলের দাম
মধ্যপ্রাচ্যে যুদ্ধবিরতির মেয়াদ বাড়ানোর সম্ভাবনা কমে আসা এবং জ্বালানি সরবরাহ নিয়ে উদ্বেগের কারণে বিশ্ববাজারে তেলের দাম বেড়েছে।
মঙ্গলবার (১৮ আগস্ট) ব্রেন্ট ক্রুড ফিউচারসের দাম ২৭ সেন্ট বা ০.৩ শতাংশ বেড়ে প্রতি ব্যারেল ৯১ দশমিক ১৪ ডলারে উঠেছে। আগের সেশনেও এটি জুলাইয়ের শেষ দিকের সর্বোচ্চ পর্যায়ে পৌঁছেছিল।
আরও পড়ুন: আন্তর্জাতিক বাজারে বাড়ল স্বর্ণের দাম
অন্যদিকে, মার্কিন ওয়েস্ট টেক্সাস ইন্টারমিডিয়েট (ডব্লিউটিআই) ক্রুড ফিউচারসের দাম ৪২ সেন্ট বেড়ে প্রতি ব্যারেল ৮৫ দশমিক ০৪ ডলারে লেনদেন হয়েছে। দিনের শুরুতে ডব্লিউটিআইয়ের দাম ১ শতাংশের বেশি বেড়ে ৮৫ দশমিক ৩৭ ডলারে উঠেছিল।
বাজার বিশ্লেষকদের মতে, ইরানকে ঘিরে যুক্তরাষ্ট্রের যুদ্ধ বন্ধের আলোচনা সফল না হওয়া এবং মধ্যপ্রাচ্যে নতুন করে উত্তেজনা তৈরি হওয়ায় জ্বালানি সরবরাহ নিয়ে উদ্বেগ বেড়েছে। তেহরান আরও কঠোর অবস্থান নেওয়ার ঘোষণা দেওয়ার পাশাপাশি ওয়াশিংটন যুদ্ধবিরতির মেয়াদ বাড়াতে অনাগ্রহ দেখানোয় পরিস্থিতি আরও অনিশ্চিত হয়ে উঠেছে।
আরও পড়ুন: দেশের বাজারে ফের বাড়ল সোনার দাম
এ অবস্থায় সরবরাহে সম্ভাব্য বিঘ্নের আশঙ্কায় আন্তর্জাতিক বাজারে তেলের দামে ঊর্ধ্বমুখী চাপ তৈরি হয়েছে।





