রমজানে একসঙ্গে পুরো মাসের পণ্য না কেনার অনুরোধ

Shakil
বাংলাবাজার রিপোর্ট
প্রকাশিত: ১:২০ অপরাহ্ন, ০৪ জানুয়ারী ২০২৩ | আপডেট: ৯:৪৮ পূর্বাহ্ন, ০৪ জানুয়ারী ২০২৩
(no caption)
(no caption)

দাম নিয়ন্ত্রণে আসন্ন রমজানে একসঙ্গে পুরো মাসের পণ্য না কেনার জন্য ভোক্তাদের প্রতি আহ্বান জানিয়েছেন বাণিজ্যমন্ত্রী টিপু মুনশি। বুধবার (৪ জানুয়ারি) দুপুরে সচিবালয়ে দ্রব্যমূল্য ও বাজার পরিস্থিতি পর্যালোচনা সংক্রান্ত টাস্কফোর্সের পঞ্চম সভা শেষে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি এ আহ্বান জানান।

বাণিজ্যমন্ত্রী বলেন, আজকে সাতটা ইস্যু নিয়ে কথা হয়েছে। চিনির মজুত পরিস্থিতি ভালো। তবু দাম একটু বেশি। রমজানে দাম নিয়ে কোনো সমস্যা হবে না। অনেক সময় ছোটো সংকটকে আমরা বড় করে দেখি। আমাদের ভোক্তা অধিকার সক্রিয় রয়েছে।

আরও পড়ুন: এপেক্স ক্লাবস অব বাংলাদেশের ওরিয়েন্টেশন ও বৈশাখ উদযাপন অনুষ্ঠিত

তিনি বলেন, রোজা শুরু হওয়ার প্রথম সাতদিন পণ্য কেনায় যে উপচেপড়া ভিড় থাকে, তা দরকার নেই। সবাই ভাবে একমাসের পণ্য কিনবেন, তারও দরকার নেই।