এলপি গ্যাসের ভ্যাট কমালো সরকার, বাজারে দাম কমার আশা

Sanchoy Biswas
বাংলাবাজার রিপোর্ট
প্রকাশিত: ৭:০০ অপরাহ্ন, ০৫ ফেব্রুয়ারী ২০২৬ | আপডেট: ১১:৫৬ অপরাহ্ন, ১২ ফেব্রুয়ারী ২০২৬
ছবিঃ সংগৃহীত
ছবিঃ সংগৃহীত

সরকার এলপি গ্যাসের ভ্যাট কমানোর সিদ্ধান্ত নিয়েছে। এ সিদ্ধান্তের ফলে বাজারে এলপি গ্যাসের দাম কমে আসবে বলে জানিয়েছেন প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম।

বৃহস্পতিবার (৫ ফেব্রুয়ারি) প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূসের সভাপতিত্বে অনুষ্ঠিত উপদেষ্টা পরিষদের বৈঠকে এই সিদ্ধান্ত গৃহীত হয়। পরে রাজধানীর ফরেন সার্ভিস একাডেমিতে সাংবাদিকদের ব্রিফিংয়ে প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম এ তথ্য জানান।

আরও পড়ুন: আকুর বিল পরিশোধের পর কমল বৈদেশিক মুদ্রার রিজার্ভ

প্রেসসচিব শফিকুল আলম বলেন, “এলপি গ্যাসের স্থানীয় উৎপাদন ও ব্যবসায়ী পর্যায়ে আরোপিত ৭.৫ শতাংশ ভ্যাট এবং ২ শতাংশ আগাম কর অব্যাহতি প্রদান করা হয়েছে। পাশাপাশি, এলপি গ্যাসের আমদানি পর্যায়ে ৭.৫ শতাংশ ভ্যাট আরোপের প্রস্তাব অনুমোদন করা হয়েছে।

এর ফলে এলপি গ্যাসের ওপর যে করভার রয়েছে, তা কিছুটা কমবে। এর প্রভাবে স্থানীয় বাজারে এলপি গ্যাসের দামও উল্লেখযোগ্যভাবে কমে আসবে।”

আরও পড়ুন: ২ কোটি লি. সয়াবিন তেল আনছে সরকার: টিসিবি বিক্রি করবে ১৭৯ টাকা