বিএসইসির চেয়ারম্যান হলেন ড. মো. ফরিদুল ইসলাম
দেশের পুঁজিবাজার নিয়ন্ত্রক সংস্থা বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশনের (বিএসইসি) নতুন চেয়ারম্যান হিসেবে নিয়োগ পেয়েছেন সাবেক সিনিয়র সচিব ড. মো. ফরিদুল ইসলাম।
সোমবার (২ ফেব্রুয়ারি) অর্থ মন্ত্রণালয়ের আর্থিক প্রতিষ্ঠান বিভাগ থেকে এ সংক্রান্ত প্রজ্ঞাপন জারি করা হয়েছে। মন্ত্রণালয়ের নির্ভরযোগ্য সূত্রে বিষয়টি নিশ্চিত হওয়া গেছে।
আরও পড়ুন: বাড়ল স্বর্ণের দাম, ভরি ২ লাখ ৭৪ হাজার
জানা গেছে, প্রশাসনে দীর্ঘ অভিজ্ঞতাসম্পন্ন ড. ফরিদুল ইসলাম দায়িত্ব গ্রহণের মাধ্যমে পুঁজিবাজারে শৃঙ্খলা ও স্বচ্ছতা জোরদারে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবেন বলে আশা করা হচ্ছে। তাঁর নেতৃত্বে বাজারে বিনিয়োগকারীদের আস্থা আরও বৃদ্ধি পাবে বলেও মনে করছেন বাজার বিশ্লেষকরা।
পুঁজিবাজারের স্থিতিশীলতা ও টেকসই উন্নয়নে নতুন চেয়ারম্যানের কার্যকর পদক্ষেপের দিকে এখন তাকিয়ে রয়েছে সংশ্লিষ্ট মহল।
আরও পড়ুন: বন্ধ কলকারখানা চালুতে প্রণোদনা দেবে বাংলাদেশ ব্যাংক: গভর্নর





