প্রবীণ বিএনপি নেত্রী অধ্যক্ষ রাবেয়া আলী সংরক্ষিত আসনে এমপি হচ্ছেন

Sadek Ali
বিশেষ প্রতিনিধি
প্রকাশিত: ২:৪৫ অপরাহ্ন, ২৮ ফেব্রুয়ারী ২০২৬ | আপডেট: ৪:১৪ অপরাহ্ন, ২৮ ফেব্রুয়ারী ২০২৬
ছবিঃ সংগৃহীত
ছবিঃ সংগৃহীত

ত্রয়োদশ সংসদের প্রথম অধিবেশনেই সংরক্ষিত মহিলা আসনে সংসদ সদস্য নির্বাচিত হওয়ার সম্ভাবনা রয়েছে। সংরক্ষিত আসনে এমপি হওয়ার জন্য নারী নেত্রীরা  দৌড়ঝাপ শুরু করেছেন। জাতীয় সংসদের ৩০০ আসনে মনোনয়নের মতই নবীন প্রবীণ মিলে সংরক্ষিত নারী আসলে মনোনয়ন হবে। বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সদস্য প্রবীণ নারী নেত্রী অধ্যক্ষ রাবেয়া আলী সাড়ে তিন দশক ধরে দলের দুঃসময়ে ও সু-সময়ে জাতীয় ও স্থানীয় রাজনীতিতে সক্রিয় ছিলেন। 

নেত্রকোনার কোটায় সংসদ সদস্য হওয়ার জন্য দলের হাই কমান্ডের দৃষ্টি আকর্ষণ করছেন। তার পিতা প্রাদেশিক পরিষদের সদস্য, স্বামী মরহুম ডা. মোহাম্মদ আলী তিন বারের সংসদ সদস্য ছিলেন। 

আরও পড়ুন: বর্জ্য সংগ্রহে ১০০ টাকার বেশি নিলে ব্যবস্থা: ডিএসসিসি প্রশাসক

১৯৬৯ ছাত্র-জনতার গণ অভ্যুত্থানে সক্রিয়ভাবে অংশগ্রহণ করেন। তিনি  সাবেক সম্পাদক, কলেজ ছাত্রী সংসদ, মুমিনুন্নিসা উইমেন্স কলেজ, ময়মনসিংহ, ১৯৬৮। পূর্ব পাকিস্তান প্রাদেশিক পরিষদ সদস্য। নির্বাচনী এলাকা- কলমাকান্দা, দুর্গাপুর ও পূর্বধলা।  সদস্য (বর্তমান), জাতীয় নির্বাহী কমিটি, বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)।  সাবেক সভাপতি, বাংলাদেশ জাতীয়তাবাদী মহিলা দল, তেজগাঁও শাখা, ১৯৯৪।  সাবেক সাধারন সম্পাদক, বাংলাদেশ জাতীয়তাবাদী মহিলা দল, তেজগাঁও শাখা, ১৯৯২।  সাবেক সদস্য, তেজগাঁও থানা বি.এন.পি, ১৯৯০।  সাবেক সদস্য, জাতীয় নির্বাহী কমিটি, বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি), ১৯৯৩।  উল্লেখযোগ্য উন্নয়নমূলক কর্মকান্ডের মধ্যে নিজস্ব জমি ও অর্থায়নে রাবেয়া আলী মহিলা ডিগ্রি কলেজ প্রতিষ্ঠা (১৯৯৭)।  পূর্বধলা থানাকে পৌরসভায় উন্নীতকরণ (বর্তমানে স্থগিত)। পূর্বধলা উপজেলা স্বাস্থ্যকমপ্লেক্সকে ২০ শয্যা থেকে ৫০ শয্যায় উন্নীত করণ ও আধুনিক ভবন নির্মাণ। পূর্বধলা উপজেলা পরিষদ চত্বরে জেলা পরিষদ ডাক বাংলো নির্মাণ। পূর্বধলা উপজেলা পরিষদ চত্বরে জেলা পরিষদ অডিটরিয়াম নির্মাণ। শ্যামগঞ্জ বিরিশিরি সড়ক উন্নয়নকরন। পূর্বধলাকে বন্যামুক্ত করতে পাটরা দামপাড়া থেকে ধলামূলগাঁও পর্যন্ত বেড়িবাধ নির্মাণ। জারিয়া ঝাঞ্জাইল, পূর্বধলা রেল স্টেশনকে আধুনিক রূপ দিতে ভবন সংস্কার ও সুযোগ সুবিধা বৃদ্ধি। ধোবাউড়া নিতাই নদীর উপর রাবার ড্যাম নির্মাণ। ধোবাউড়া থেকে ময়মনসিংহ পর্যন্ত রাস্তা পাকা করণ ও দূর্যোগ আশ্রয়কেন্দ্র নির্মাণ।  সাবেক প্রধানমন্ত্রী, দেশনেত্রী বেগম খালেদা জিয়া কর্তৃক পূর্বধলা ও ধোবাউড়ায় ১০১টি ব্রীজ উদ্ভোধন। ২০০৪ সালে দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান, দেশনায়ক তারেক রহমান ধোবাউড়ার উন্নয়ন প্রকল্প পরিদর্শন করে সন্তুষ্টি প্রকাশ করেন। স্বামী মরহুম আলহাজ্ব ডা. মোহাম্মদ আলী তার নিজস্ব জমি ও অর্থায়নে ডাঃ মোহাম্মদ আলী উচ্চ বিদ্যালয় প্রতিষ্ঠা (১৯৮৯) এবং  নিজস্ব জমি ও অর্থায়নে বাড়হা দলদলা প্রাথমিক বিদ্যালয় প্রতিষ্ঠা (২০০২) করেন।