বিশ্ববাজারের প্রভাবে দেশে স্বর্ণ-রুপার দাম বৃদ্ধি

Sadek Ali
বাংলাবাজার ডেস্ক
প্রকাশিত: ১২:৪৩ অপরাহ্ন, ২১ ফেব্রুয়ারী ২০২৬ | আপডেট: ১২:৪৩ অপরাহ্ন, ২১ ফেব্রুয়ারী ২০২৬
ছবিঃ সংগৃহীত
ছবিঃ সংগৃহীত

বিশ্ববাজারে স্বর্ণের দাম বৃদ্ধির প্রভাব পড়েছে দেশের বাজারেও। টানা দুই দফা দাম কমার পর আবারও স্বর্ণের দাম বাড়িয়েছে বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশন (বাজুস)। এবার প্রতি ভরিতে বেড়েছে ৩ হাজার ২৬৬ টাকা।

শনিবার (২১ ফেব্রুয়ারি) প্রকাশিত এক বিজ্ঞপ্তিতে বাজুস জানায়, সবচেয়ে ভালো মানের ২২ ক্যারেটের এক ভরি স্বর্ণের নতুন দাম নির্ধারণ করা হয়েছে ২ লাখ ৫৮ হাজার ৮২৪ টাকা। শনিবার সকাল ১০টা ১৫ মিনিট থেকে এ দাম কার্যকর হয়েছে।

আরও পড়ুন: দেশের বাজারে কমল সোনার দাম

বিজ্ঞপ্তিতে বলা হয়, স্থানীয় বাজারে তেজাবি স্বর্ণের (পিওর গোল্ড) মূল্য বৃদ্ধি পাওয়ায় সার্বিক পরিস্থিতি বিবেচনায় সোনার নতুন দাম নির্ধারণ করা হয়েছে।

রুপার দামও বাড়লো

আরও পড়ুন: বেড়েছে বৈদেশিক মুদ্রার রিজার্ভ

স্বর্ণের পাশাপাশি দেশের বাজারে রুপার দামও বাড়ানো হয়েছে। প্রতি ভরিতে ৩৫০ টাকা বৃদ্ধি করে ২২ ক্যারেটের এক ভরি রুপার দাম নির্ধারণ করা হয়েছে ৬ হাজার ৭০৭ টাকা। শনিবার সকাল ১০টা ১৫ মিনিট থেকেই নতুন এ দাম কার্যকর হয়েছে।

বিশ্লেষকরা বলছেন, আন্তর্জাতিক বাজারে মূল্যবৃদ্ধি ও ডলারের দামের প্রভাবেই দেশের বাজারে স্বর্ণ-রুপার এই ঊর্ধ্বগতি দেখা দিয়েছে।