অসুস্থ ভূমিমন্ত্রীকে রামেক হাসপাতালে দেখতে গেলেন রাসিক প্রশাসক

Shahrier Islam Pallab
মোঃ ওবায়দুল ইসলাম রবি, রাজশাহী ব্যুরো
প্রকাশিত: ৮:৪৫ অপরাহ্ন, ২১ অক্টোবর ২০২৬ | আপডেট: ৩:০৭ পূর্বাহ্ন, ২২ অক্টোবর ২০২৬
ছবিঃ সংগৃহীত
ছবিঃ সংগৃহীত

অসুস্থ হয়ে রাজশাহী মেডিকেল কলেজ (রামেক) হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন ভূমিমন্ত্রী মো. মিজানুর রহমান মিনু, এমপি। তাঁর অসুস্থতার খবর পেয়ে বুধবার (২১ অক্টোবর) রাত ৭টা ৪৫ মিনিটে তাঁকে দেখতে হাসপাতালে যান রাজশাহী সিটি করপোরেশনের প্রশাসক ও মহানগর বিএনপির সাধারণ সম্পাদক মো. মাহফুজুর রহমান রিটন।

হাসপাতালে গিয়ে ভূমিমন্ত্রীর শারীরিক অবস্থার খোঁজখবর নেন রাসিক প্রশাসক। এ সময় তিনি তাঁর চিকিৎসার সার্বিক বিষয়ে খোঁজ নেন এবং দ্রুত সুস্থতা কামনা করেন।

আরও পড়ুন: প্রধানমন্ত্রীর নির্দেশে কারাবন্দী বিএনপি নেতার অসহায় পরিবারের পাশে দাঁড়ালেন রাসিক প্রশাসক

একই সঙ্গে ভূমিমন্ত্রীর আশু সুস্থতা কামনায় সবার কাছে দোয়া চেয়েছেন মাহফুজুর রহমান রিটন।