নান্দাইলে বাড়িঘরে হামলা ও মালামাল লুটের প্রতিবাদে মানববন্ধন

Shahrier Islam Pallab
নান্দাইল (ময়মনসিংহ)প্রতিনিধি
প্রকাশিত: ৮:১৭ অপরাহ্ন, ২১ অক্টোবর ২০২৬ | আপডেট: ৮:১৭ অপরাহ্ন, ২১ অক্টোবর ২০২৬
ছবিঃ সংগৃহীত
ছবিঃ সংগৃহীত

ময়মনসিংহের নান্দাইলের পল্লীতে বাড়িঘরে হামলা দিয়ে গৃহকর্তাকে মারধোর করে নগদ টাকা ও স্বর্ণালংকার নিয়ে যাবার প্রতিবাদে মানববন্ধন করেছেন ভুক্তভোগী পরিবার ও এলাকাবাসী।

বুধবার (২১ অক্টোবর) বিকেলে ভুক্তভোগী পরিবার ও এলাকাবাসীর উদ্যোগে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়।

আরও পড়ুন: প্রধানমন্ত্রীর নির্দেশে কারাবন্দী বিএনপি নেতার অসহায় পরিবারের পাশে দাঁড়ালেন রাসিক প্রশাসক

ভুক্তভোগী পরিবার, এলাকাবাসী ও থানায় দায়ের করা অভিযোগ সূত্রে জানা গেছে, নান্দাইল উপজেলার গাংগাইল ইউনিয়নের পাঁচবাড়ীয়া গ্রামের লুৎফর রহমান ভূঁইয়া সুমনের বাড়িতে গত ১৭ অক্টোবর দিবাগত গভীর রাতে অজ্ঞাতনামা ১৪/১৫ জন হামলা চালিয়ে লুৎফর রহমান ভূঁইয়া সুমনকে মারধর করে আনুমানিক ১ লাখ ৫৫ হাজার টাকা ও স্বর্ণালংকার লুট করে নিয়ে যায় বলে অভিযোগ করা হয়েছে।

এ ঘটনায় লুৎফর রহমান ভূঁইয়া সুমনের স্ত্রী সেতারা আক্তার বাদী হয়ে অজ্ঞাতনামা ১৪/১৫ জনের বিরুদ্ধে নান্দাইল মডেল থানায় অভিযোগ দায়ের করেন। পুলিশ ইতোমধ্যে ঘটনাস্থল পরিদর্শন করেছে।

আরও পড়ুন: কুশিয়ারার দুই তীরে বাংলাদেশ-ভারতের মানুষের মিলনমেলা, জকিগঞ্জে দুর্গোৎসবের বিদায়

এ ঘটনার সঙ্গে জড়িত ব্যক্তিদের অবিলম্বে গ্রেপ্তার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে বুধবার ভুক্তভোগী পরিবারের সদস্য ও এলাকাবাসী মানববন্ধন করেন।

মানববন্ধনে বক্তব্য দেন শফিকুল ইসলাম, আজিজুল হক ভূঁইয়া, অলিউল্লাহ, জহিরুল ইসলাম সহ স্থানীয় ব্যক্তিরা।