কাতারে গ্রেপ্তার বিমানবাহিনীর সাবেক প্রধান শেখ আব্দুল হান্নান
দুর্নীতির মামলার আসামি বাংলাদেশ বিমানবাহিনীর সাবেক প্রধান এয়ার চিফ মার্শাল (অব.) শেখ আব্দুল হান্নান কাতারে গ্রেপ্তার হয়েছেন। গত ১৫ অক্টোবর তাঁকে গ্রেপ্তার করে কাতার পুলিশ। রোববার (১৮ অক্টোবর) দুর্নীতি দমন কমিশনের (দুদক) উপপরিচালক মো. আকতারুল ইসলাম এ তথ্য নিশ্চিত করেছেন। দুদক সূত্রে জানা গেছে, ইন্টারপোলের ই-মেইলের মাধ্যমে শেখ আব্দুল হান্নানকে গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করা হয়েছে।
২০২৫ সালের ১১ নভেম্বর দুর্নীতির মামলায় শেখ আব্দুল হান্নানের দুটি ফ্ল্যাট ক্রোক এবং তাঁর ১০টি ব্যাংক হিসাব ফ্রিজ করার আদেশ দেন আদালত।
আরও পড়ুন: যুব সচিব ও এসডি সচিব পর্যায়ে ব্যাপক রদবদল
এর আগে, একই বছরের ফেব্রুয়ারিতে তাঁর বিরুদ্ধে অনুসন্ধান শুরু করে দুদক। পরে জুলাই মাসে জ্ঞাত আয়বহির্ভূত সম্পদ অর্জনের অভিযোগে তাঁর বিরুদ্ধে মামলা করে সংস্থাটি। শেখ আব্দুল হান্নান ১৯৮৪ সালে বাংলাদেশ বিমানবাহিনীতে কমিশন লাভ করেন। দীর্ঘ কর্মজীবনের ধারাবাহিকতায় ২০২১ সালের ১২ জুন তিনি বিমানবাহিনীর ১৬তম প্রধান হিসেবে দায়িত্ব গ্রহণ করেন। ২০২৪ সালের ১১ জুন দায়িত্ব শেষে অবসরে যান তিনি।





