স্থানীয় সরকার নির্বাচনে ফ্যাসিস্ট ও গুপ্তরা মিলে বিএনপির বিরুদ্ধে ষড়যন্ত্র করবে: জহির উদ্দিন স্বপন
পালিয়ে যাওয়া ফ্যাসিস্ট ও গুপ্ত মিলে বিএনপির বিরুদ্ধে ষড়যন্ত্র করবে ও দলীয় প্রতিযোগীতার অনলে ঘি ঢালবে। এ মন্তব্য করে প্রধানমন্ত্রীর রাজনৈতিক উপদেষ্টা (মন্ত্রী পদমর্যাদা) জহির উদ্দিন স্বপন বলেছেন, এই দুই দল দেশে বিশৃঙ্খলা সৃষ্টির ষড়যন্ত্র করছে।তাই নেতাকর্মীদের সর্তক থাকতে হবে যাতে কারো উস্কানির ফাঁদে পা না পরে।
গত কয়েক দিনে বরিশালে নিজ নির্বাচনী এলাকা গৌরনদী ও আগৈলঝাড়া উপজেলার বিভিন্ন ইউনিয়ন বিএনপি আয়োজিত একাধিক কর্মীসভায় বিএনপির নেতাকর্মীদের সাথে মতবিনিময় সভায় বক্তৃতাকালে তিনি এসব পরামর্শ দেন।
আরও পড়ুন: বিআরটি প্রকল্প নিয়ে তুঘলকি কাণ্ড
উপজেলা ও ইউনিয়ন বিএনপির নেতৃবৃন্দ সহ মতবিনিময় সভায় বিশেষ অতিথি ছিলেন বরিশাল উত্তর জেলা বিএনপির সদস্য সচিব মিজানুর রহমান খান মুকুল।
জহির উদ্দিন স্বপন আরো বলেন,দেশে বিশৃঙ্খলা সৃষ্টির বিষয়ে গোয়েন্দা প্রতিবেদন থাকার কথা মাননীয় প্রধানমন্ত্রী তারেক রহমান নিজেই জাতিকে অবহিত করেছেন। দেশের কয়েকটি জায়গায় কল কারখানায় কিছু শ্রমিক অসন্তোষ সৃষ্টি করার চেষ্টা করা হয়েছে বলেও প্রধানমন্ত্রী উল্লেখ করেছেন।
আরও পড়ুন: কক্সবাজার সৈকতে গোসলে নেমে ৩ পর্যটকের মৃত্যু, নিখোঁজ ২
এই ব্যাপারে দলীয় নেতা কর্মীদের সতর্ক হওয়ার আহ্বান জানিয়ে প্রধানমন্ত্রীর এই উপদেষ্টা বলেন, দলীয় নেতাকর্মীদের অবশ্যই ইস্পাত কঠিন ঐক্য গড়ে তুলতে হবে। স্থানীয় সরকার নির্বাচন কেন্দ্র করে কেউ যেন দলকে দুর্বল করতে না পারে। উন্নয়ন কর্মকাণ্ড বাধাগ্রস্ত করতে না পারে।





