শরীয়তপুরে বিভিন্ন পূজা মণ্ডপ পরিদর্শনে আনসার-ভিডিপি’র জেলা কমান্ড্যান্ট

Shahrier Islam Pallab
শরীয়তপুর প্রতিনিধি
প্রকাশিত: ৭:২৮ অপরাহ্ন, ২০ অক্টোবর ২০২৬ | আপডেট: ৭:২৮ অপরাহ্ন, ২০ অক্টোবর ২০২৬
ছবিঃ সংগৃহীত
ছবিঃ সংগৃহীত

সনাতন ধর্মাবলম্বীদের প্রধান ধর্মীয় উৎসব শারদীয় দুর্গাপূজা উপলক্ষে শরীয়তপুর জেলার ১০১টি মন্দিরে দূর্গা পূজার আয়োজন করা হয়েছে। পূজা মন্ডপে চলছে ব্যাপক আয়োজন। আর এই পূজা মণ্ডপ পরিদর্শনকালে সনাতন ধর্মাবলম্বীদের সাথে শারদীয় দুর্গাপূজার শুভেচ্ছা ও মতবিনিময় করেন আনসার বাহিনীর শরীয়তপুর জেলা কমান্ড্যান্ট মোঃ ফারুক ইসলাম।

মঙ্গলবার (২০ অক্টোবর) রাতে জেলা বিভিন্ন পূজা মন্ডপ পরিদর্শন করেন এবং মন্ডপ গুলোর পরিচালনা কমিটির নেতৃবৃন্দ, সেচ্ছাসেবক কমিটির সদস্যদের কাছ থেকে সার্বিক নিরাপত্তা বিষয়ে খোঁজ-খবর নেন। নির্ভয়ে হিন্দু সম্প্রদায়ের প্রতি পূজা পালনের আহ্বান জানান। তিনি পূজা উদযাপন পরিষদ ও হিন্দু সম্প্রদায়ের নেতাদের সঙ্গে সাক্ষাৎ করে পরিপূর্ণ নিরাপত্তার আশ্বাস দেন।

আরও পড়ুন: শরীয়তপুরে আবাসিক হোটেল থেকে শিক্ষকের রক্তাক্ত মরদেহ উদ্ধার

পূজা মন্ডপ পরিদর্শনের সময় উপস্থিত ছিলেন, শরীয়তপুরের ডামুড্যা উপজেলা আনসার ভিডিপি'র কর্মকর্তা খানে আলম খান, ডামুড্যা উপজেলা আনসার ভিডিপি'র প্রশিক্ষক মো: মিজানুর রহমান সহ ডামুড্ডা বাজার পৌরসভা হরি মন্দির, সিড্যা কাইলা সর্বজনীন দুর্গা মন্দির, গোয়া খোলা পালপাড়া সার্বজনীন দুর্গা মন্দির, ছাতিয়ানী হিন্দু পাড়া দুর্গা মন্দির, চর মালগাও বারইকান্দি দুর্গা মন্দির, পৈতকাটি দুর্গা মন্দির কমিটির সভাপতি ব্যাটালিয়ান আনসার, পুলিশ ও আনসার-ভিডিপি’র সদস্যরা।

পূজামণ্ডপ পরিদর্শনকালে জেলা কমান্ড্যান্ট মোঃ ফারুক  ইসলাম বলেন, বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর মহাপরিচালক মেজর জেনারেল আব্দুল মোতালেব সাজ্জাদ মাহমুদ মহোদয়ের দিক নির্দেশনায় শারদীয় দুর্গাপূজায় শতভাগ নিরাপত্তায় শরীয়তপুর  জেলার প্রতিটি পূজামণ্ডপে নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়েছে।

আরও পড়ুন: দুই সাংবাদিকের বিরুদ্ধে মামলা, পুলিশ সুপারের সঙ্গে মতবিনিময় চায় সাংবাদিক সংগঠন

শারদীয় দুর্গাপূজা উপলক্ষে জেলার ছয়টি উপজেলায় ১০১টি পূজা মন্ডপের নিরাপত্তা নিশ্চিত করার জন্য আনসার-ভিডিপি'র প্রশিক্ষণপ্রাপ্ত ৬৫০ জন সদস্য মোতায়েন করা হয়েছে। (১৫ অক্টোবর থেকে ২২অক্টোবর) পর্যন্ত তারা এ দায়িত্ব পালন করবেন।

তিনি আরও বলেন, শারদীয় দুর্গাপূজা উপলক্ষে জেলার ২২টি পূজা মণ্ডপকে অধিক গুরুত্বপূর্ণ হিসেবে নিরাপত্তা নিশ্চিত করার জন্য আটজন করে আনসার-ভিডিপি'র সদস্য দায়িত্বে রয়েছেন। এবং বাকি ৭৮টি পূজা মণ্ডপের নিরাপত্তা নিশ্চিত করার জন্য ছয়জন করে আনসার ভিডিপি'র সদস্য দায়িত্ব পালন করছেন। 

এছাড়া যে কোনো ধরনের অপ্রীতিকর পরিস্থিতি ও দেশবিরোধী ষড়যন্ত্র মোকাবেলায় আনসার ব্যাটালিয়ান স্টাইকিং ফোর্স শান্তি-শৃঙ্খলা ও নিরাপত্তায় সর্বত্র কাজ করবেন।