সোনারগাঁয়ে পুলিশের অভিযানে গ্রেফতার ২৪, উদ্ধার ইয়াবা

Shahrier Islam Pallab
সোনারগাঁও( নারায়ণগঞ্জ) প্রতিনিধি
প্রকাশিত: ৪:৫১ অপরাহ্ন, ২০ অক্টোবর ২০২৬ | আপডেট: ৫:৪৭ অপরাহ্ন, ২০ অক্টোবর ২০২৬
ছবিঃ সংগৃহীত
ছবিঃ সংগৃহীত

নারায়ণগঞ্জের সোনারগাঁয়ে আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণ ও অপরাধ দমনে বিশেষ অভিযান চালিয়ে ২৪ জনকে গ্রেফতার করেছে পুলিশ। মঙ্গলবার (২০ অক্টোবর) পরিচালিত এ অভিযানে ৭০ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়।

​সোনারগাঁ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল বারিক জানান, গ্রেফতারদের মধ্যে মাদক মামলার ৩ জন, মাদকসেবী ১৫ জন, চুরি মামলার ৩ জন এবং আদালতের পরোয়ানাভুক্ত ৩ জন আসামি রয়েছেন। তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ করে আদালতে পাঠানো হয়েছে। 

আরও পড়ুন: নাটোরে বাস-ট্রাক সংঘর্ষে শরীয়তপুরের ৫ ব্যবসায়ী নিহত