মিস অ্যান্ড মিসেস এলিগেন্স বাংলাদেশের সেরার মুকুট উঠল যাদের মাথায়

Shahrier Islam Pallab
বিনোদন ডেস্ক
প্রকাশিত: ৬:৩৪ অপরাহ্ন, ১৭ অক্টোবর ২০২৬ | আপডেট: ৮:১৫ অপরাহ্ন, ১৭ অক্টোবর ২০২৬
ছবিঃ সংগৃহীত
ছবিঃ সংগৃহীত

সৌন্দর্য, আত্মবিশ্বাস ও প্রতিভার স্বতন্ত্র প্রকাশে জমে উঠেছিল ‘মিস অ্যান্ড মিসেস এলিগেন্স বাংলাদেশ সিজন ২’-এর গ্র্যান্ড ফিনালে। এবারের আসরে মিস বিভাগে বিজয়ীর মুকুট উঠেছে সুমি রানির মাথায়। অন্যদিকে, মিসেস বিভাগে সেরা হয়েছেন ফারহানা হোসেন বিথি। এ ছাড়া ‘মিস আর্থ বাংলাদেশ ২০২৬’-এর খেতাব অর্জন করেছেন নওরিন নাওয়ার অরিত্রি।

শুক্রবার (১৬ অক্টোবর) রাজধানীর চীন মৈত্রী সম্মেলন কেন্দ্রে বর্ণাঢ্য আয়োজনে অনুষ্ঠিত হয় প্রতিযোগিতার চূড়ান্ত পর্ব। এতে অংশ নেওয়া প্রতিযোগীরা র‍্যাম্প ওয়াক, ফ্যাশন উপস্থাপনা এবং বিভিন্ন পর্বে নিজেদের ব্যক্তিত্ব, প্রতিভা ও আত্মবিশ্বাসের পরিচয় দেন। বাছাই ও গ্রুমিংয়ের একাধিক ধাপ পেরিয়ে চূড়ান্ত পর্বে পৌঁছান তাঁরা। অনুষ্ঠান শেষে ঘোষণা করা হয় বিজয়ীদের নাম।

আরও পড়ুন: আমার কাছে অপরাধী তো এখন আপনারা: পরীমণি

মিস বিভাগে সুমি রানি বিজয়ী হওয়ার পাশাপাশি প্রথম রানারআপ হয়েছেন রওনক তাসনিম ঐশী এবং দ্বিতীয় রানারআপ হয়েছেন সাবরিনা নাহার মহিমা।

মিসেস বিভাগে বিজয়ীর মুকুট পেয়েছেন ফারহানা হোসেন বিথি। এ বিভাগে প্রথম রানারআপ জন্নাতুল ফেরদৌস কেয়া এবং দ্বিতীয় রানারআপ সায়মা হাসিবা অপূর্ব।

আরও পড়ুন: মুম্বাই, গ্রিস, প্যারিস তিনবার প্রস্তাবের পর-সাইফকে ‘হ্যাঁ’ বলেন কারিনা

এদিকে, ‘মিস আর্থ বাংলাদেশ ২০২৬’ খেতাব জিতেছেন নওরিন নাওয়ার অরিত্রি। প্রতিযোগিতায় মিস ফায়ার হয়েছেন সপ্তর্ষি ক্রুজ, মিস এয়ার নির্বাচিত হয়েছেন জেনি জাহান এবং মিস ওয়াটার হয়েছেন রায়হানা আক্তার মিম।

গ্র্যান্ড ফিনালের বিচারক প্যানেলে ছিলেন অভিনেত্রী দিলারা হানিফ পূর্ণিমা, অভিনেতা ও মডেল অন্তু করিম, এশিয়া জুয়েলার্সের প্রতিষ্ঠাতা তাসনুভা খান এবং নৃত্যশিল্পী ও কোরিওগ্রাফার ইভান শাহরিয়ার সোহাগ। অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন ফ্যাশন মডেল ও কোরিওগ্রাফার তানজিল জনি এবং কোরিওগ্রাফার গৌতম সাহা।

অনুষ্ঠানে বক্তব্য দেন প্রতিযোগিতাটির প্রধান উপদেষ্টা রাজু আলীম। এ সময় আয়োজনের বিভিন্ন দিক তুলে ধরার পাশাপাশি বিজয়ীদের নিয়ে নতুন সিনেমা নির্মাণের ঘোষণা দেন তিনি।

‘মিস অ্যান্ড মিসেস এলিগেন্স বাংলাদেশ’-এর প্রতিষ্ঠাতা ও প্রধান নির্বাহী কর্মকর্তা ইকবাল হোসেন এবং সহপ্রতিষ্ঠাতা ও ব্যবস্থাপনা পরিচালক মলি আক্তারের উদ্যোগে প্রতিযোগিতাটি আয়োজন করা হয়। আয়োজনে বোর্ড অব ডিরেক্টর হিসেবে দায়িত্ব পালন করেন ইবনে সাঈদ অঙ্কুর, বারিশা হক ও মাজহার সুমন।