আমার কাছে অপরাধী তো এখন আপনারা: পরীমণি

Shahrier Islam Pallab
বিনোদন ডেস্ক
প্রকাশিত: ৬:০৮ অপরাহ্ন, ১৭ অক্টোবর ২০২৬ | আপডেট: ৬:১২ অপরাহ্ন, ১৭ অক্টোবর ২০২৬
ছবিঃ সংগৃহীত
ছবিঃ সংগৃহীত

ঢাকাই সিনেমার আলোচিত চিত্রনায়িকা পরীমণি। অভিনয়ের পাশাপাশি ব্যক্তিজীবনের নানা ঘটনা নিয়েও প্রায়ই আলোচনায় থাকেন তিনি। সামাজিক যোগাযোগমাধ্যমেও বেশ সরব এই অভিনেত্রী। তবে এবার মাছরাঙা টেলিভিশনের প্রতি ক্ষোভ প্রকাশ করে নিজের মানসিক অশান্তি, কাজের ক্ষতি ও সন্তানদের নিয়ে অনলাইনে নেতিবাচক মন্তব্যের অভিযোগ তুলেছেন পরীমণি। তার দাবি, একটি ফটোকার্ড প্রকাশ করে দুঃখ প্রকাশ করলেও তার সমস্যার সমাধান হচ্ছে না।

মাছরাঙা টেলিভিশনকে উদ্দেশ্য করে সামাজিক যোগাযোগমাধ্যমে দেওয়া এক বক্তব্যে পরীমণি বলেন, শুধু ফটোকার্ডের মাধ্যমে দুঃখ প্রকাশ করায় তার কোনো উপকার হচ্ছে না। বরং তার স্বাভাবিক জীবন আরও দুর্বিষহ হয়ে উঠেছে বলে অভিযোগ করেন তিনি।

আরও পড়ুন: মিস অ্যান্ড মিসেস এলিগেন্স বাংলাদেশের সেরার মুকুট উঠল যাদের মাথায়

পরীমণির ভাষ্য, বর্তমানে সামাজিক যোগাযোগমাধ্যমে নিজের কাজ কিংবা ব্যক্তিগত বিষয় নিয়ে কোনো পোস্ট করতেও সমস্যায় পড়ছেন তিনি। এমনকি তাঁর সন্তানদের ছবিতেও হাজার হাজার নেতিবাচক মন্তব্য করা হচ্ছে বলে দাবি করেন এই অভিনেত্রী।

এ পরিস্থিতিতে কী করবেন, সেই প্রশ্ন তুলে পরীমণি বলেন, তার মানসিক শান্তি নষ্ট হয়েছে, পাশাপাশি কাজেরও ক্ষতি হয়েছে। এরপর আর কী বাকি রয়েছে, তা নিয়েও ক্ষোভ প্রকাশ করেন তিনি। মাছরাঙা টেলিভিশনের পক্ষ থেকে অপরাধীদের আইনের আওতায় আনার কথা বলা হয়েছে উল্লেখ করে পরীমণি প্রশ্ন তোলেন, তাঁদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে কবে। ক্ষোভের শেষ পর্যায়ে অভিনেত্রী বলেন, ‘আমার কাছে অপরাধী তো এখন আপনারা।’

আরও পড়ুন: মুম্বাই, গ্রিস, প্যারিস তিনবার প্রস্তাবের পর-সাইফকে ‘হ্যাঁ’ বলেন কারিনা

পরীমণির এই বক্তব্যে স্পষ্ট, কেবল দুঃখ প্রকাশ নয়, তাঁর প্রত্যাশা সমস্যার কার্যকর সমাধান এবং অনলাইনে চলমান হয়রানি বন্ধে প্রয়োজনীয় পদক্ষেপ।