বাপ্পারাজকে নিয়ে গর্ব করেন ওমর সানী, জানালেন কারণ

Shahrier Islam Pallab
বিনোদন ডেস্ক
প্রকাশিত: ৫:১৮ অপরাহ্ন, ২১ অক্টোবর ২০২৬ | আপডেট: ৬:০১ অপরাহ্ন, ২১ অক্টোবর ২০২৬
ছবিঃ সংগৃহীত
ছবিঃ সংগৃহীত

ঢালিউডের দুই পরিচিত মুখ ওমর সানী ও বাপ্পারাজের বন্ধুত্ব দীর্ঘদিনের। একসঙ্গে বহু সিনেমায় কাজ করেছেন তারা। সহকর্মী থেকে গড়ে ওঠা সেই বন্ধুত্বের স্মৃতিচারণা করতে গিয়ে এবার বাপ্পারাজের প্রতি নিজের মুগ্ধতা ও শ্রদ্ধার কথা প্রকাশ করেছেন ওমর সানী।

বুধবার দুপুরে ফেসবুকে বাপ্পারাজের সঙ্গে একটি ছবি পোস্ট করে আবেগঘন বার্তা দেন এই অভিনেতা। সেখানে বন্ধুর হাসিখুশি স্বভাব, দুষ্টুমি এবং বিনয়ী আচরণের প্রশংসা করেন তিনি। একই সঙ্গে বাপ্পারাজকে নিয়ে নিজের গর্বের কথাও জানান। পোস্টে ওমর সানী লেখেন, ‘একজন বাপ্পারাজ, একজন ভালো মানুষ, একজন ভালো বন্ধু এবং দুষ্টু বন্ধু, হাসিখুশি বন্ধু।’

আরও পড়ুন: কন্যাসন্তানের মা হলেন লাক্স তারকা নাফিজা জাহান

একসঙ্গে অনেক ছবিতে কাজ করার অভিজ্ঞতা তুলে ধরে তিনি লেখেন, ‘একসাথে অনেক ছবি করেছি, নেই কোনো অহংকার। আমি মাঝেমধ্যে অবাক হতাম, উনি নায়ক রাজের সন্তান এবং একজন ভালো আর্টিস্ট, উনি কেন আমাদের সাথে কাজ করবেন। কিন্তু দিনশেষে উনি বলতেন কাজটাই হচ্ছে আসল।’

বাপ্পারাজের সঙ্গে কাটানো মজার মুহূর্তগুলোর কথাও তুলে ধরেছেন ওমর সানী। তাঁর ভাষ্য, বাপ্পারাজের দুষ্টুমি এখনো আগের মতোই আছে। সেই সময় মোবাইল ফোনে এসব মুহূর্ত ধারণ করা গেলে সেগুলো ভাইরাল হয়ে যেত বলেও মন্তব্য করেন তিনি। নিজের পাশাপাশি স্ত্রী মৌসুমীর সঙ্গেও বাপ্পারাজের বন্ধুত্বের কথা উল্লেখ করেন এই অভিনেতা।

আরও পড়ুন: বিজয়া দশমীতে বিটিভিতে ‘অঞ্জলি লহ, অঞ্জলি’

বন্ধুর ব্যক্তিগত জীবন ও অভ্যাসের প্রশংসা করে ওমর সানী লেখেন, ‘বাপ্পারাজ ভাই আপনাকে একটা কারণে স্যালুট, কোনো বদ-অভ্যাস নাই আপনার। আপনার কাছে বরং আমরা খারাপ। আমার জেনারেশনে আমি বাপ্পারাজকে নিয়ে গর্ব করি।’

পোস্টের শেষেও বন্ধুর দুষ্টুমি নিয়ে মজার ছলে মন্তব্য করেন ওমর সানী। তাঁর এই কথাগুলোতে বাপ্পারাজের প্রতি দীর্ঘদিনের সখ্য, শ্রদ্ধা ও ভালোবাসার প্রকাশ পেয়েছে।