চাঁপাইনবাবগঞ্জে ১২কেজি গান পাউডার ও ৯২ হাতবোমা উদ্ধার
চাঁপাইনবাবগঞ্জে সদর উপজেলার একটি আমবাগান থেকে ১২ কেজি গান পাউডার, ৯২টি হাতবোমা ও বিস্ফোরক তৈরির সরঞ্জাম উদ্ধার করেছে স্পেশাল রেসপন্স ব্যাটালিয়ন এসআরবি।
শুক্রবার ভোরে সদর উপজেলার মহারাজপুর ইউনিয়নের পূর্ব টিকরা গ্রামের একটি আমবাগানে অভিযান চালিয়ে এসব উদ্ধার করা হয়।
আরও পড়ুন: বাজারে মাছ-সবজির দাম চড়া, বেড়েছে ডালও
এসআরবি-৫, রাজশাহীর কোম্পানি কমান্ডার সিনিয়র সহকারী পুলিশ সুপার তরিকুল ইসলাম জানান, গোয়েন্দা তথ্যের ভিত্তিতে এসআরবি-৫-এর বোমা নিষ্ক্রিয়করণ ইউনিটের সহযোগিতায় এ অভিযান চালানো হয়।
তিনি বলেন, চাঁপাইনবাবগঞ্জে এযাবৎকালের মধ্যে এটিই সবচেয়ে বেশি পরিমাণ গান পাউডার উদ্ধারের ঘটনা।
আরও পড়ুন: নেত্রকোনায় গুলিতে নিহত সাংবাদিক আলিফ ছিলেন নিরাপত্তাঝুঁকিতে
উদ্ধার করা অন্য আলামতের মধ্যে রয়েছে দুটি হাসুয়া ও বিস্ফোরক তৈরির বিভিন্ন সরঞ্জাম।
এসআরবি বলছে, এসব আলামত নাশকতার উদ্দেশ্যে মজুত করা হয়েছিল বলে ধারণা করা হচ্ছে। তবে অভিযানের সময় কাউকে পাওয়া যায়নি। এ ঘটনায় এখন পর্যন্ত কাউকে গ্রেপ্তারও করা হয়নি।





